Logo
Logo
×

Advertisement

সারাদেশ

কিশোরী তানজিলা হত্যায় ঘাতক প্রেমিক গ্রেফতার

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ৩০ জুলাই ২০২৬, ০৪:৪৯ পিএম

কিশোরী তানজিলা হত্যায় ঘাতক প্রেমিক গ্রেফতার

গ্রেফতার ঘাতক মো. রানা হাওলাদার। ছবি: যুগান্তর

Advertisement

ঢাকার কেরানীগঞ্জে কিশোরী মোসা. তানজিলা (১৭) হত্যাকাণ্ডের ঘটনায় মূল পরিকল্পনাকারী ও ঘাতক মো. রানা হাওলাদারকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

বৃহস্পতিবার (৩০ জুলাই) এক সংবাদ সম্মেলনে পিবিআই ঢাকা জেলার ইউনিট ইনচার্জ পুলিশ সুপার এমএন মোর্শেদ এ তথ্য জানান।

প্রেমের দ্বন্দ্বের জেরে রানা এই কিশোরীকে হত্যা করেছেন বলে জানিয়েছে পিবিআই। এছাড়া আসামির দেওয়া তথ্যে হত্যাকাণ্ডে ব্যবহৃত চাকু, নিহতের স্মার্টফোন এবং লুণ্ঠিত অলংকার উদ্ধার করা হয়েছে। 

পিবিআই জানায়, সোমবার দুপুরে দক্ষিণ কেরাণীগঞ্জের বাঘৈরে খালার বাসায় দুপুরের খাবার খেয়ে নিজ বাড়ির উদ্দেশে রওনা হয়ে নিখোঁজ হন তানজিলা। পরদিন (২৮ জুলাই) কেরাণীগঞ্জ মডেল থানার মদিনানগর এলাকা থেকে তার গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ। ঘটনাস্থলে গিয়ে তানজিলার মা লাশ শনাক্ত করেন। এ ঘটনায় অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করা হলে পিবিআই ঢাকা জেলা তদন্তের দায়িত্ব নেয়। 

পুলিশ সুপার মোর্শেদ জানান, তদন্তকারী দল তথ্য-প্রযুক্তির সহায়তায় ঘটনার মাত্র ২৪ ঘণ্টার মধ্যে ঘাতক রানা হাওলাদারকে গ্রেফতার করতে সক্ষম হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে রানা স্বীকার করেছে যে, প্রেমের বিরোধের জেরে তিনি তানজিলাকে গলা কেটে হত্যা করেছেন। ইতোমধ্যে আসামি আদালতে নিজের অপরাধ স্বীকার করে জবানবন্দি দিয়েছেন।  

গ্রেফতার রানা জানিয়েছেন, তিনি কেরানীগঞ্জে অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। নিহত তানজিলার সঙ্গে  প্রায় ৭ মাস ধরে প্রেমের সম্পর্ক ছিল তার। তানজিলা রানার কাছে ৩০ হাজার টাকা চাইলে তা দিতে না পারায় তাদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। এরপর সোমবার বিকালে রানা নিজ অটোরিকশায় তানজিলাকে নিয়ে কেরানীগঞ্জের কালিন্দী ইউনিয়নের মদিনানগর এলাকাস্থ ফাঁকা হাউজিং প্লটে নিয়ে যান। সেখানে ঝগড়ার একপর্যায়ে রানা গলা চেপে ধরে ফল কাটার চাকু দিয়ে গলা কেটে তানজিলাকে হত্যা করে দুটি স্মার্টফোন, রূপার চেইন ও ব্রেসলেট নিয়ে পালিয়ে যান। 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

মেয়ের সঙ্গে ঘরে দেখে কর্মচারীকে পিটিয়ে হত্যার অভিযোগ, বাবা গ্রেফতার

মেয়ের সঙ্গে ঘরে দেখে কর্মচারীকে পিটিয়ে হত্যার অভিযোগ, বাবা গ্রেফতার

দিনদুপুরে বিএনপি নেতার ছেলেকে গুলি করে হত্যা

দিনদুপুরে বিএনপি নেতার ছেলেকে গুলি করে হত্যা

জুলাই হত্যা মামলায় গ্রেফতার ইকবাল সোবহান

জুলাই হত্যা মামলায় গ্রেফতার ইকবাল সোবহান

মাদককারবারি আ.লীগ নেতা গ্রেফতার

মাদককারবারি আ.লীগ নেতা গ্রেফতার

ইলিশ বিক্রির নামে অনলাইনে প্রতারণা, গ্রেফতার আরও ২

ইলিশ বিক্রির নামে অনলাইনে প্রতারণা, গ্রেফতার আরও ২

দ্বিতীয় দফায় রিমান্ড শেষে এমপিপুত্র মিন্টু কারাগারে

ছাত্রদল নেতা শাকিল হত্যা দ্বিতীয় দফায় রিমান্ড শেষে এমপিপুত্র মিন্টু কারাগারে

আরও পড়ুন

রহস্যজনক ভূমিকায় বিআইডব্লিউটিএ পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

৪৫ শয্যার ওয়ার্ডে ভর্তি ২১৫ গাছতলায় চিকিৎসা শিশুদের

গাছতলায় চিকিৎসা শিশুদের

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম