Logo
Logo
×

Advertisement

সারাদেশ

লিবিয়ায় মাফিয়ার নির্যাতনে মাদারীপুরের যুবকের মৃত্যু

Advertisement

Icon

টেকেরহাট (মাদারীপুর) প্রতিনিধি

প্রকাশ: ০৬ আগস্ট ২০২৬, ০৬:৫৯ পিএম

লিবিয়ায় মাফিয়ার নির্যাতনে মাদারীপুরের যুবকের মৃত্যু

Advertisement

লিবিয়ায় মাফিয়াদের নির্যাতনে মাদারীপুরের যুবক ইকবাল মাদবরের (২৫) মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে মৃত্যুর খবর আসে পরিবারের কাছে। শুরু হয় শোকের মাতম । নিহত ইকবাল শিবচর উপজেলার দক্ষিণ বহেরাতলা ইউনিয়ন সরকারেরচর গ্রামের বাসিন্দা ছিলেন।

স্বজনরা জানান, কয়েক মাস আগে শিবচরের বাঁশকান্দি ইউনিয়নের ছলেনামা গ্রামের মানবপাচারকারী চক্রের সদস্য সাগর মাদবর ও কামরুল মাদবরের প্রলোভনে পড়ে ইতালির উদ্দেশে বাড়ি ছাড়ে ইকবাল মাদবর। চুক্তিমতে ২০ লাখ টাকা দালালের হাতে তুলে দেয় পরিবার। পরে ইতালির পরিবর্তে ইকবালকে লিবিয়ায় নিয়ে বন্দি করে নির্যাতন চালায় দালাল চক্র। চাওয়া হয় মুক্তিপণের ১২ লাখ টাকা। ধারদেনা করে মাফিয়াদের আরও ৮ লাখ টাকা দেয় যুবকের পরিবার। চাহিদা মতো বাকি ৪ লাখ টাকা না দেওয়ায় ইকবালের ওপর শুরু হয় অমানসিক নির্যাতন। পরে গুরুতর অসুস্থ হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। বৃহস্পতিবার সকালে ইকবালের মৃত্যুর খবর পেলে কান্নায় ভেঙে পড়েন স্বজনরা। এ ঘটনায় জড়িত দালাল সাগর মাদবর ও কামরুল মাদবরের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্বজন ও এলাকাবাসী।

এ ঘটনার অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছেন শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  কামাল হোসেন।

Advertisement

Advertisement

আরও পড়ুন

বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, যুবকের মৃত্যু

বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, যুবকের মৃত্যু

কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেফতার

কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেফতার

কসবায় ৯ রাউন্ড চাইনিজ গুলিসহ যুবক আটক

কসবায় ৯ রাউন্ড চাইনিজ গুলিসহ যুবক আটক

কলাগাছের সুতায় কলাবতী শাড়ি

কলাগাছের সুতায় কলাবতী শাড়ি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম