Logo
Logo
×

Advertisement

সারাদেশ

কপাল পুড়ল বিএনপির ২ নেতার

Advertisement

Icon

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি

প্রকাশ: ০৮ আগস্ট ২০২৬, ০৮:৫৫ পিএম

কপাল পুড়ল বিএনপির ২ নেতার

Advertisement

লক্ষ্মীপুরের রামগঞ্জে ইমাম, মুয়াজ্জিন ও খাদেমকে সরকারি ভাতা পাইয়ে দিতে টাকা আদায়ের অভিযোগে বিএনপির দুই নেতাকে দল থেকে স্থায়ীভাবে অব্যাহতি দেওয়া হয়েছে। সম্প্রতি ঘটনাটি ঘটেছে উপজেলার দরবেশপুর ইউনিয়নে।

শনিবার (৮ আগস্ট) দুপুরে উপজেলার দরবেশপুর ইউনিয়ন বিএনপির সভাপতি খোরশেদ আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

পদ হারানো নেতারা হলেন- দরবেশপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি হারুন অর রশিদ ও সাধারণ সম্পাদক মো. ইউছুফ।

জানা গেছে, শুক্রবার (৭ আগস্ট) সন্ধ্যায় তাদের দল থেকে অব্যাহতি দেওয়া হয়। অব্যাহতিপত্রে ইউনিয়ন বিএনপির সভাপতি খোরশেদ আলম, সাধারণ সম্পাদক শফিকুর রহমান ও সাংগঠনিক সম্পাদক জামাল উদ্দিন স্বাক্ষর করেন।

অব্যাহতিপত্রে উল্লেখ করা হয়, শৃঙ্খলা ভঙ্গের দায়ে স্থায়ীভাবে হারুন ও ইউছুফকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। দলীয় কোনো কর্মকাণ্ডে জড়িত হলে তারা ব্যক্তিগতভাবে দায়ী থাকবে। এর অনুলিপি লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিম ও উপজেলা বিএনপিকে দেওয়া হয়েছে।

এ ব্যাপারে বক্তব্য জানতে শনিবার দুপুরে (৮ আগস্ট) অব্যহিতপ্রাপ্ত বিএনপি নেতা হারুন অর রশিদ ও মো. ইউছুফের মোবাইল ফোনে একাধিকবার কল করলেও সংযোগ পাওয়া যায়নি।

দরবেশপুর ইউনিয়ন বিএনপির সভাপতি খোরশেদ আলম বলেন, সরকার ইমাম-মুয়াজ্জিন ও খাদেমকে ভাতা দিচ্ছেন। হারুন ও ইউছুফের ওয়ার্ডে একটি মসজিদ আছে। সেই মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমের কাছ থেকে তারা ১৫ হাজার টাকা নিয়েছে। প্রত্যেকের কাছ থেকে পাঁচ হাজার টাকা করে নিয়েছে তারা। ঘটনাটি জানতে পেরে আমি ও আমার কমিটির সাংগঠনিক সম্পাদক তদন্তে গিয়ে ঘটনার সত্যতা পেয়েছি।

তিনি আরও বলেন, হারুন ও ইউছুফের দাবি টাকাগুলো মসজিদ কমিটির কোষাধ্যক্ষ নিয়েছে। মূলত টাকাটা তারা দুইজনই নিয়েছে। মসজিদ কমিটির কোষাধ্যক্ষ বিএনপির কেউ নয়, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুযোগ নেই। আর টাকা নেওয়ার অভিযোগ প্রমাণিত হওয়ায় হারুন ও ইউছুফকে দলীয় পদ থেকে স্থায়ীভাবে অব্যাহতি দেওয়া হয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

মানববন্ধনে ব্যানার ধরলেন ‘অভিযুক্ত’ ব্যক্তি

মানববন্ধনে ব্যানার ধরলেন ‘অভিযুক্ত’ ব্যক্তি

জামিন পেলেন দুধের শিশুসহ কারাবন্দি সেই মা

জামিন পেলেন দুধের শিশুসহ কারাবন্দি সেই মা

লক্ষ্মীপুর-৩ আসনে জয়ী বিএনপির এ্যানি

লক্ষ্মীপুর-৩ আসনে জয়ী বিএনপির এ্যানি

জামায়াত নেতার বাড়িতে খাবার খেতে গিয়ে ২ নির্বাচন কর্মকর্তা আটক

জামায়াত নেতার বাড়িতে খাবার খেতে গিয়ে ২ নির্বাচন কর্মকর্তা আটক

ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের পাঁয়তারা করছে জামায়াত: এ্যানি

লক্ষ্মীপুরে ৬টি সিল জব্দ ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের পাঁয়তারা করছে জামায়াত: এ্যানি

লক্ষ্মীপুরে বিএনপি-জামায়াতের সংঘর্ষ, আহত ১৩

লক্ষ্মীপুরে বিএনপি-জামায়াতের সংঘর্ষ, আহত ১৩

আরও পড়ুন

প্রেমিকার সঙ্গে দ্বন্দ্বে সাস্ট শিক্ষার্থীর বিষপানে মৃত্যু

প্রেমিকার সঙ্গে দ্বন্দ্বে সাস্ট শিক্ষার্থীর বিষপানে মৃত্যু

চোরের কবলে কক্সবাজার বিমানবন্দর সাগরে বসানো লাইটিং সিস্টেমে হানা

সাগরে বসানো লাইটিং সিস্টেমে হানা

অরণ্যঘেরা পালং খিয়াং ঝরনার মায়া

অরণ্যঘেরা পালং খিয়াং ঝরনার মায়া

স্কুলে শাসনের জের রাস্তায় গাছের ডাল দিয়ে শিক্ষককে পেটাল ছাত্র

রাস্তায় গাছের ডাল দিয়ে শিক্ষককে পেটাল ছাত্র

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম