Logo
Logo
×

Advertisement

সারাদেশ

নাটোরে ৩৫ বছর বেদখল থাকা ১৪ কোটি টাকার জমি উদ্ধার

Advertisement

Icon

নাটোর প্রতিনিধি

প্রকাশ: ১১ আগস্ট ২০২৬, ০৮:০২ পিএম

নাটোরে ৩৫ বছর বেদখল থাকা ১৪ কোটি টাকার জমি উদ্ধার

Advertisement

নাটোরে ৩৫ বছর বেদখল থাকা প্রায় ১৪ কোটি টাকা মূল্যের ১.৩৭ একর জমি উদ্ধার করেছে প্রশাসন। নাটোর শহরের দক্ষিণ চৌকিরপাড় এলাকায় হোমিওপ্যাথি কলেজসংলগ্ন এই মূল্যবান সম্পত্তিটি দীর্ঘ ৩৫ বছর একই মহল্লার মহসিন আলী ওরফে সোনার দখলে ছিল।

নাটোর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজাহার আলী, নাটোর সদরের সহকারী কমিশনার (ভূমি) মো. ফরহাদ হোসেন, নাটোর পৌর ভূমি সহকারী কর্মকর্তা মো. মাহবুবুর রহমানসহ সংশ্লিষ্ট ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীরা এলাকার গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে জমিটি উদ্ধার করে চারদিকে লাল নিশানা এবং জেলা প্রশাসকের মালিকানার সাইনবোর্ড ঝুলিয়ে দেন। 

এ বিষয়ে জানতে চাইলে দখলদার মহসিন আলী ওরফে সোনা বলেন, তিনি আগের সরকারের ক্ষমতাশালী একজনের কাছ থেকে দুই লাখ টাকা দিয়ে তিন বছরের জন্য লিজ নিয়ে মাছ চাষ করছিলেন। স্থানীয়রা জানান, গত ৩৫ বছর থেকেই প্রতিটি সরকারের আমলে সরকারদলীয় স্থানীয় নেতারা নিজেরা দখলে রেখে পরে কারো কাছে লিজ দিয়ে এই জলাশয় ভোগ করত। যার  অংশ হিসেবেই মহসিন আলী ওরফে সোনার দখলে ছিল।

নাটোর সদরের সহকারী কমিশনার (ভূমি) মো. ফরহাদ হোসেন জানান, সরকারি ১নং খাস খতিয়ানভুক্ত জমি প্রাকৃতিকভাবে রূপান্তরিত পুকুর দীর্ঘ ৩৫ বছর যাবত বেদখল ছিল। উদ্ধারকৃত এই সম্পত্তি সাইরাত খাসজমি শ্রেণি পরিবর্তন করে সরকারিভাবে এখন লিজ প্রদান করা হবে। 

Advertisement

Advertisement

আরও পড়ুন

রাজনৈতিক ঘোষণায় ইউএনও’র পক্ষপাতমূলক আচরণ, কার পক্ষে প্রশাসন?

রাজনৈতিক ঘোষণায় ইউএনও’র পক্ষপাতমূলক আচরণ, কার পক্ষে প্রশাসন?

নিজের বাসের চাকায় পিষ্ট হয়ে মালিক নিহত

নিজের বাসের চাকায় পিষ্ট হয়ে মালিক নিহত

চি‌কিৎসার নামে নারীদের সঙ্গে অনৈ‌তিক কর্মকাণ্ড, ভিডিও ভাইরাল

চি‌কিৎসার নামে নারীদের সঙ্গে অনৈ‌তিক কর্মকাণ্ড, ভিডিও ভাইরাল

৩৬ জেলায় ১০১ প্রতিষ্ঠানকে জরিমানা

৩৬ জেলায় ১০১ প্রতিষ্ঠানকে জরিমানা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম