Logo
Logo
×
   

সারাদেশ

বন্দরে ডকইয়ার্ডে নৌযান নোঙর করা নিয়ে সংঘর্ষ: আহত ৩

Icon

বন্দর (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১৩ আগস্ট ২০২৬, ০৯:৫৮ পিএম

বন্দরে ডকইয়ার্ডে নৌযান নোঙর করা নিয়ে সংঘর্ষ: আহত ৩

নারায়ণগঞ্জের বন্দরে একটি বেসরকারি ডকইয়ার্ডে মেরামতে আসা নৌযান নোঙর করাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত তিনজন আহত হয়েছেন। 

বৃহস্পতিবার সকালে ২৪ নম্বর ওয়ার্ড বন্দরের বক্তারকান্দী এলাকায় এ ঘটনা  ঘটে।

আহতরা হলেন— দেউলী এলাকার মৃত আবদুল মালেকের ছেলে আরিফ হোসেন (৩০), হৃদয় হোসেন (২৫) ও আপন মিয়া (২৮)। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনায় বন্দর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

স্থানীয়রা জানান, বক্তারকান্দী জেলেপাড়া ঘাটে শীতলক্ষ্যা নদীতে দীর্ঘদিন ধরে এলাকার সাধারণ মানুষ গোসল ও দৈনন্দিন গৃহস্থালির কাজকর্ম করে আসছেন; কিন্তু ঘাটের  কাছেই গড়ে ওঠা একটি বেসরকারি ডকইয়ার্ডের কারণে স্থানীয়দের  কাজকর্মে সমস্যা হচ্ছে ।

আরিফ হোসেন জানান, বৃহস্পতিবার সকালে তিনি নদীর ঘাটে গোসল করতে যান। এ সময় ডকইয়ার্ডে মেরামতের জন্য আসা একটি নৌযান পজিশন নেওয়ার সময়  তার শরীরে এসে লাগে। তিনি বিষয়টি নিয়ে তাৎক্ষণিক প্রতিবাদ জানালে ডকইয়ার্ডের মালিক ও তার সহযোগীরা ক্ষিপ্ত হয়ে উঠেন এবং মারধর করেন। 

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .