Logo
Logo
×
   

সারাদেশ

আসামি ধরতে গিয়ে হামলায় এএসআইসহ তিন পুলিশ সদস্য আহত

Icon

সিদ্ধিরগঞ্জ দ‌ক্ষিণ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১৬ আগস্ট ২০২৬, ০১:৪৪ এএম

আসামি ধরতে গিয়ে হামলায় এএসআইসহ তিন পুলিশ সদস্য আহত

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ওয়ারেন্টের আসামি ধরতে গিয়ে তিন পুলিশ সদস্য হামলার শিকার হয়েছেন।

শনিবার (১৫ আগস্ট) রাতে নাসিক ৪ নম্বর ওয়ার্ডের আটি ওয়াপদা কলোনি এলাকায় এ ঘটনা ঘটেছে।

আহত পুলিশ সদস্যরা হলেন সিদ্ধিরগঞ্জ থানা পুলিশে কর্মরত সহকারী উপপরিদর্শক (এএসআই) স্বপন, কনস্টেবল হানিফ ও মনির।

বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) শাহআলম। তিনি বলেন, ওয়াপদা কলোনি এলাকার একটি বাসায় ওয়ারেন্টের আসামি ধরতে যাওয়ার পর অতর্কিত হামলায় আমাদের তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। আমি আহতদের নিয়ে খানপুর হাসপাতালে যাচ্ছি। তাৎক্ষণিকভাবে বিস্তারিত পুরোপুরি জানতে পারিনি।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .