নাশকতা মামলায় কাশিয়ানীর সাবেক ভাইস চেয়ারম্যান গ্রেফতার
কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ১৬ আগস্ট ২০২৬, ০৮:৩২ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
নাশকতা মামলায় গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. খাজা নেওয়াজকে গ্রেফতার করেছে কাশিয়ানী থানা পুলিশ।
শনিবার (১৫ আগস্ট) দিবাগত রাতে খুলনার খালিশপুর এলাকায় যৌথ বাহিনীর সহযোগিতায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। রোববার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
গ্রেফতারকৃত খাজা নেওয়াজ উপজেলার বেথুড়ী ইউনিয়নের সাধুহাটি গ্রামের মৃত হাশেম মিয়ার ছেলে।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে কাশিয়ানী থানার ওসি মুহাম্মদ মাহফুজুর রহমান জানান, খাজা নেওয়াজের বিরুদ্ধে নাশকতা ও চেক ডিজঅনারসহ একাধিক মামলা রয়েছে।
