Logo
Logo
×

Advertisement

সারাদেশ

মারধরের বিচার চাইলেন যুবদল নেতা

Advertisement

Icon

মনপুরা (ভোলা) প্রতিনিধি

প্রকাশ: ১৭ আগস্ট ২০২৬, ০৮:০০ পিএম

মারধরের বিচার চাইলেন যুবদল নেতা

Advertisement

ভোলার মনপুরায় ফেসবুক পোস্টকে কেন্দ্র করে ব্যবসায়ী ও যুবদল নেতাকে মারধরের ঘটনা ঘটে। পরে মারধরে আহত ব্যবসায়ী ও যুবদল নেতা মো. আলাউদ্দিন সংবাদ সম্মেলন করে বিচার দাবি করেন।

সোমবার দুপুর ৩টায় মনপুরা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলন করেন ওই ব্যবসায়ী ও যুবদল নেতা।

মারধরে আহত ব্যবসায়ী যুবদল নেতা মো. আলাউদ্দিন হাজিরহাট বাজারের ব্যবসায়ী আলাউদ্দিন মাল্টিমিডিয়ার মালিক ও হাজিরহাট ইউনিয়ন যুবদলের নেতা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ব্যবসায়ী ও যুবদল নেতা জানান, ফেসবুকে পোস্টকে কেন্দ্র করে শনিবার রাতে উপজেলা হাসপাতালের সামনে মারধর করে আহত করে মোবাইল ও টাকা পয়সা নিয়ে যায় দুর্বৃত্তরা। গত ১৭ বছর আওয়ামী লীগের আমলে বহুবার মারধরের শিকার হই। এমনকি আমার দোকান থেকে বিক্রি করা মোবাইল ফোন নিয়ে যায়। আমাকে চাঁদা দিতে হয়। এখন বিএনপি সরকার ক্ষমতায়, এখনো আমার ওপর হামলা করে মোবাইল ফোন ও টাকা নিয়ে যাওয়া হয়।

তিনি এ ঘটনায় সংসদ সদস্য ও কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নসহ প্রশাসনের কাছে বিচার দাবি করেন।

এ ব্যাপারে মনপুরা উপজেলা যু্বদলের আহ্বায়ক শামসুদ্দিন মোল্লা জানান, যুবদল নেতা ব্যবসায়ী আলাউদ্দিনকে মারধরের ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

মনপুরা থানার ওসি মাজাহারুল ইসলাম জানান, লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

বাবাকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পর্শে ২ ভাইয়ের মৃত্যু

বাবাকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পর্শে ২ ভাইয়ের মৃত্যু

‘সমাজের নিকৃষ্ট লোকরাই এমপি-মন্ত্রী হয়’— বক্তব্যের ব্যাখ্যা দিলেন স্পিকার

‘সমাজের নিকৃষ্ট লোকরাই এমপি-মন্ত্রী হয়’— বক্তব্যের ব্যাখ্যা দিলেন স্পিকার

১০ বছরেও হাসিনার দেশে ফেরা সম্ভব না: স্পিকার

১০ বছরেও হাসিনার দেশে ফেরা সম্ভব না: স্পিকার

হাসপাতালের রাস্তা কাগজে, বাস্তবে নেতার বাড়ির পথ!

হাসপাতালের রাস্তা কাগজে, বাস্তবে নেতার বাড়ির পথ!

অন্তঃসত্ত্বাদের দুর্ভোগ, হাসপাতালের বরাদ্দে পাকা হলো নেতার বাড়ির সড়ক

অন্তঃসত্ত্বাদের দুর্ভোগ, হাসপাতালের বরাদ্দে পাকা হলো নেতার বাড়ির সড়ক

বিএনপি নেতাকে ছুরিকাঘাতের অভিযোগ, গণপিটুনিতে যুবক নিহত

বিএনপি নেতাকে ছুরিকাঘাতের অভিযোগ, গণপিটুনিতে যুবক নিহত

আরও পড়ুন

‘ঋণ না দেওয়ায়’ ব্যাংক ডাকাতির চেষ্টা যুবকের

‘ঋণ না দেওয়ায়’ ব্যাংক ডাকাতির চেষ্টা যুবকের

পূর্বাচলে ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই স্কুলছাত্র নিহত

পূর্বাচলে ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই স্কুলছাত্র নিহত

চাঁদপুরে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২০ জেলের কারাদণ্ড

চাঁদপুরে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২০ জেলের কারাদণ্ড

টুপটুপ রিসোর্টে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছিল, জানা গেল কারণ

টুপটুপ রিসোর্টে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছিল, জানা গেল কারণ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম