Logo
Logo
×

Advertisement

সারাদেশ

ব্যতিক্রমী উদ্যোগ

মেধাবী শিক্ষার্থীদের ফুল ছিটিয়ে বরণ করে নিলেন এমপি-ডিসি

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৮ আগস্ট ২০২৬, ০৩:২৬ পিএম

মেধাবী শিক্ষার্থীদের ফুল ছিটিয়ে বরণ করে নিলেন এমপি-ডিসি

ছবি: যুগান্তর

Advertisement

গাজীপুরের কালীগঞ্জে মেধাবী ও কৃতী শিক্ষার্থীদের ফুল ছিটিয়ে বরণ করে নিয়েছেন গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য এ কে এম ফজলুল হক মিলন ও জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়া।

মঙ্গলবার (১৮ আগস্ট) উপজেলার সেন্ট মেরীস গার্লস হাইস্কুল অ্যান্ড কলেজে ব্যতিক্রমী এ দৃশ্য দেখা যায়। 

এ-সংক্রান্ত একটি ভিডিও ফুটেজ বেশ আলোচিত হয়েছে। এতে দেখা যায় যে, সংসদ সদস্য ও জেলা প্রশাসককে মেধাবী শিক্ষার্থীদের ফুল ছিটিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন। 

সাধারণত বিভিন্ন অনুষ্ঠানে শিক্ষার্থীদের দাঁড় করিয়ে এমপি, জেলা প্রশাসকসহ অতিথিদের ফুল দিয়ে বরণ করতে দেখা যায়। তবে এর বিপরীতে মেধাবী শিক্ষার্থীদের অতিথিরা ফুল ছিটিয়ে বরণ করায় উপস্থিত আমন্ত্রিত অতিথি ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের মধ্যে উচ্ছ্বাস দেখা গেছে।

এ সময় জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়া বলেন, প্রধানমন্ত্রীর অভিপ্রায়ে গাজীপুর জেলায় একটি উদ্যোগ নিয়েছি—‘কিপ মাই স্কুল ক্লিন’। কোমলমতি শিক্ষার্থীরা নিজেরাই প্রতিদিন তাদের স্কুল ক্যাম্পাস পরিষ্কার করবে এবং পরিচ্ছন্ন রাখবে। এর মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে পরিচ্ছন্ন থাকার যে অভ্যাস গড়ে উঠবে, তা ধীরে ধীরে তাদের নিজ নিজ পরিবার, আত্মীয়স্বজন এবং আশপাশের মানুষের মধ্যেও ছড়িয়ে পড়বে।

তিনি উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, আজ থেকে আমরা আমাদের স্কুল পরিষ্কার রাখব। তোমরাই হলে ক্লিন অ্যান্ড গ্রিন গাজীপুরের ক্লিন অ্যাম্বাসেডর। এ সমাজ তোমাদের আলোয় আলোকিত হবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

গাজীপুরে মাদ্রাসার ৬ শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ, ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা

গাজীপুরে মাদ্রাসার ৬ শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ, ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা

গাজীপুরসহ ১৮ জেলার যানজট নিরসনে দীর্ঘমেয়াদি মহাপরিকল্পনার দাবি

গাজীপুরসহ ১৮ জেলার যানজট নিরসনে দীর্ঘমেয়াদি মহাপরিকল্পনার দাবি

গাজীপুরে পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে

গাজীপুরে পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে

নিয়ন্ত্রণে যোগ দিয়েছে ফায়ার সার্ভিসের আরও ৪ ইউনিট

গাজীপুরে পোশাক কারখানায় আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে ফায়ার সার্ভিসের আরও ৪ ইউনিট

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট

গাজীপুরে গাড়িচাপায় প্রাণ গেল বাবা-ছেলের

গাজীপুরে গাড়িচাপায় প্রাণ গেল বাবা-ছেলের

আরও পড়ুন

বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, যুবকের মৃত্যু

বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, যুবকের মৃত্যু

কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেফতার

কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেফতার

কসবায় ৯ রাউন্ড চাইনিজ গুলিসহ যুবক আটক

কসবায় ৯ রাউন্ড চাইনিজ গুলিসহ যুবক আটক

কলাগাছের সুতায় কলাবতী শাড়ি

কলাগাছের সুতায় কলাবতী শাড়ি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম