Logo
Logo
×

Advertisement

সারাদেশ

অযৌক্তিক আন্দোলন করে জনগণের ভোগান্তি তৈরি করছে বিরোধী দল: তথ্য উপদেষ্টা

Advertisement

Icon

ময়মনসিংহ ব্যুরো

প্রকাশ: ১৮ আগস্ট ২০২৬, ০৭:৪৩ পিএম

অযৌক্তিক আন্দোলন করে জনগণের ভোগান্তি তৈরি করছে বিরোধী দল: তথ্য উপদেষ্টা

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। ফাইল ছবি

Advertisement

প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি, তথ্য ও সম্প্রচার এবং সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, বিরোধী দল দোষ চাপিয়ে দেবে, এটা তারা করবেই। তবে অহেতুক দোষারোপ করা উচিত নয়। বিরোধী দল অপ্রয়োজনে সরকারের ওপর চাপ প্রয়োগ করলে এবং দুর্ভোগ সৃষ্টি করলে জনগণ তাদের প্রত্যাখ্যান করবে। রাজপথের চেয়ে সংসদই উত্তম জায়গা। তারা সেখানে গিয়ে নিজেদের যুক্তি তুলে ধরুক। অযৌক্তিক আন্দোলন করে তারা জনগণের ভোগান্তি তৈরি করছে।

মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে ময়মনসিংহ জেলা পরিষদের শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনে নজরুলবর্ষ উদযাপন উপলক্ষে দেশব্যাপী প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, জ্বালানি সমস্যা নিয়ে মানুষের দুর্ভোগ রয়েছে। প্রধানমন্ত্রী নিজেও এ বিষয়ে দুঃখ প্রকাশ করেছেন এবং জনগণের জীবন সহজ করতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন। তবে অহেতুক সরকারের ওপর দায় চাপানো ঠিক হবে না।  

উপদেষ্টা বলেন, ভূগর্ভে প্রচুর গ্যাসের মজুত থাকা সত্ত্বেও তা উত্তোলন না করে দেশি-বিদেশি কোম্পানিকে সুবিধা দিতে ১৭ বছর ধরে এলএনজি আমদানির দিকে ঝুঁকে ছিল। বিদ্যুৎ ও গ্যাস সংকট পুরোপুরি সমাধান হতে দুই বছর সময় লাগতে পারে। তবে সংকট সহনীয় পর্যায়ে রাখতে সরকার কাজ করছে।

ডা. জাহেদ বলেন, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নিয়মিত সাংস্কৃতিক কার্যক্রম পরিচালনা করতে হবে। বিপন্নপ্রায় সাংস্কৃতিক কর্মকাণ্ডে গতি আনতে হবে। এ ছাড়া সাংস্কৃতিক কার্যক্রম বাড়াতে জেলা প্রশাসকদের প্রতি আহ্বান জানান তিনি।

বিভাগীয় কমিশনার এস. এম. হুমায়ুন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ, সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব দীপংকর বিশ্বাস, ডিআইজি মোহাম্মদ জাহিদুল হাসান প্রমুখ।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ঢাকার গণপরিবহণ ব্যবস্থাপনা নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী

ঢাকার গণপরিবহণ ব্যবস্থাপনা নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী

শিশুরা স্কুলেই নাচ-গান, বাদ্যযন্ত্র ও কেরাত শেখার সুযোগ পাবে: প্রধানমন্ত্রী

শিশুরা স্কুলেই নাচ-গান, বাদ্যযন্ত্র ও কেরাত শেখার সুযোগ পাবে: প্রধানমন্ত্রী

নির্ধারিত দামে এলপিজি বিক্রি না হলে আইনগত ব্যবস্থা, ডিসিদের নির্দেশ

নির্ধারিত দামে এলপিজি বিক্রি না হলে আইনগত ব্যবস্থা, ডিসিদের নির্দেশ

শিশুদের মেধা বিকাশে সুযোগ দিতে হবে: প্রধানমন্ত্রী

শিশুদের মেধা বিকাশে সুযোগ দিতে হবে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রীর নির্দেশে ‘ব্লু স্কাই’ স্কুল পরিদর্শন শিক্ষামন্ত্রীর

প্রধানমন্ত্রীর নির্দেশে ‘ব্লু স্কাই’ স্কুল পরিদর্শন শিক্ষামন্ত্রীর

বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

আরও পড়ুন

স্বামী রিফাত হত্যার বিচার শেষ হয়নি ৭ বছরেও কনডেম সেলে অপেক্ষা ফুরায় না মিন্নির

কনডেম সেলে অপেক্ষা ফুরায় না মিন্নির

শাহজালাল বিমানবন্দর ঘিরে অপরাধ ভাড়ায় খাটে দুর্ধর্ষ ডাকাতরা

ভাড়ায় খাটে দুর্ধর্ষ ডাকাতরা

পারমাণবিক বিক্রিয়ার অনুমতি রূপপুরে বিদ্যুৎ উৎপাদনের খুব কাছে বাংলাদেশ

রূপপুরে বিদ্যুৎ উৎপাদনের খুব কাছে বাংলাদেশ

টঙ্গীতে বাসচাপায় নারী পোশাকশ্রমিক নিহত

টঙ্গীতে বাসচাপায় নারী পোশাকশ্রমিক নিহত

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম