Logo
Logo
×

Advertisement

সারাদেশ

আড়াইহাজারে পুকুরে ডুবে প্রাণ গেল ৪ শিশুর

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন, নারায়ণগঞ্জ

প্রকাশ: ২০ আগস্ট ২০২৬, ১০:০৩ পিএম

আড়াইহাজারে পুকুরে ডুবে প্রাণ গেল ৪ শিশুর

প্রতীকী ছবি

Advertisement

নারায়ণগঞ্জের আড়াইহাজারে পুকুরের পানিতে ডুবে চার শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) সন্ধ্যায় উপজেলার দুপ্তারা ইউনিয়নের খানপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

মৃত শিশুরা হলো— ওজাইফা (১০), আফসা (১২), রিয়া মনি (৮) ও রুবাইয়া (৮)। তাদের বাড়ি দুপ্তারা খানপাড়া এলাকায়।

নিহতদের মধ্যে ওজাইফার বাবার নাম আল আমিন, আফসার বাবার নাম মুন্না, রিয়া মনির বাবার নাম জাহাঙ্গীর এবং রুবাইয়ার বাবার নাম রাকিব। এরা সবাই স্থানীয় স্কুলের ছাত্রছাত্রী ছিল।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে  শিশুদের বাড়িতে না পেয়ে পরিবারের সদস্যরা আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে মুন্নার বাড়ির পাশে পুকুর পাড়ে শিশুদের জুতা-স্যান্ডেল পড়ে থাকতে দেখে তাদের সন্দেহ হয়। পরে পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন পুকুরে নেমে চার শিশুকে পানির নিচ থেকে উদ্ধার করেন।

সন্ধ্যায় উদ্ধারের পর দুই শিশুকে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং অপর দুই শিশুকে স্থানীয় একটি ক্লিনিকে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা পরীক্ষা-নিরীক্ষার পর চার শিশুকেই মৃত ঘোষণা করেন।

আড়াইহাজার স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. শিমুল জানান, দুটি শিশুর আড়াইহাজার ও অন্য দুজন ক্লিনিকে নিয়েছে। চারজনই হাসপাতালে আনার আগে মারা গেছে।

আড়াইহাজার থানার ওসি সবজেল হোসেন বলেন, ধারণা করা হচ্ছে- পুকুর পাড়ে খেলা করার জন্য শিশুগুলো গিয়েছিল। এ সময় চারজনের মধ্যে একজন হয়তো পানিতে পড়ে গিয়েছে। তাকে উদ্ধার করতে গিয়ে অন্যরাও ডুবে যায়। মারা যাওয়া শিশুদের মধ্যে একজন ষষ্ঠ শ্রেণিতে পড়ত। সে-ই সবার বড় ছিল। পুকুর থেকে মরদেহ উদ্ধারের সময় আমরা যেটি দেখতে পেয়েছি বড় মেয়েটির পা ধরে আছে দুই শিশু। এভাবেই তারা পানিতে ডুবে মারা গেছে।

তিনি বলেন, লাস্ট উদ্ধারের সিমটম দেখে মনে হচ্ছে একে একে শিশুরা পানিতে তলিয়ে গেলে বড় যে শিশুটি আছে সে তাদের উদ্ধার করতে নামে। কিন্তু দুজন তার পা ধরে রাখার কারণে সেও পানিতে তলিয়ে যায়। এভাবেই চার শিশুর মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে মনে হচ্ছে।

ওসি জানান, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ নেই। মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

যার হাসিমাখা ভিডিও দেখে মানুষ আনন্দ পেতেন, তার মৃত্যুর খবরই সবাইকে কাঁদাচ্ছে

যার হাসিমাখা ভিডিও দেখে মানুষ আনন্দ পেতেন, তার মৃত্যুর খবরই সবাইকে কাঁদাচ্ছে

টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ প্রাণ গেল ৪ শিশুর

টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ প্রাণ গেল ৪ শিশুর

ব্রাহ্মণপাড়ায় পুকুরে ডুবে প্রাণ গেল দুই শিশুর

ব্রাহ্মণপাড়ায় পুকুরে ডুবে প্রাণ গেল দুই শিশুর

খেলতে গিয়ে ডোবায় ডুবে প্রাণ গেল দুই শিশুর

খেলতে গিয়ে ডোবায় ডুবে প্রাণ গেল দুই শিশুর

বালতির পানিতে থাকা শাপলা তুলতে গিয়ে প্রাণ গেল শিশুর

বালতির পানিতে থাকা শাপলা তুলতে গিয়ে প্রাণ গেল শিশুর

সাগরে ডুবে পুনের ৮ শিক্ষার্থীর মৃত্যু

সাগরে ডুবে পুনের ৮ শিক্ষার্থীর মৃত্যু

আরও পড়ুন

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম