সিলেটে অটোরিকশা-ট্রাক মুখোমুখি সংঘর্ষ, একই পরিবারের তিনজনসহ নিহত ৪
Advertisement
সিলেট ব্যুরো
প্রকাশ: ২২ আগস্ট ২০২৬, ০৪:৪২ পিএম
প্রতীকী ছবি
|
ফলো করুন |
|
|---|---|
সিলেটে সিএনজিচালিত অটোরিকশা ও তেলবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ মোট চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। আহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার (২২ আগস্ট) দুপুর আড়াইটার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের ওসমানীনগর উপজেলার ব্রাহ্মণগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার নিয়ামত মিয়া (৩৫), তার স্ত্রী অযুফা বেগম (২৬), কন্যা মারিয়া বেগম (১০) এবং অটোরিকশাচালক ওসমনানী নগর উপজেলার মোহাম্মদপুর দরকা গ্রামের লালন মিয়া (২৫)।
ওসমানীনগর থানার পরিদর্শক (তদন্ত) মো. জয়নাল হোসেন জানান, মৌলভীবাজারমুখী পদ্মা কোম্পানির একটি তেলবাহী ট্যাঙ্কার ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাক্ষণগ্রাম এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশাকে চাপা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং অটোরিক্সায় থাকা চালকসহ আট যাত্রী গুরুতর আহত হন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম চালায়।
তিনি বলেন, প্রাথমিকভাবে সাতজনকে গুরুতর আহত অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা শিশু মারিয়াকে মৃত ঘোষণা করেন। পরবর্তীতে নিয়ামত মিয়া, তার স্ত্রী অযুফা বেগম ও সিএনজিচালক লালন মিয়া চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

-6a8995d9f1391.jpg)