Logo
Logo
×

Advertisement

সারাদেশ

প্রিপেইড মিটার বাতিলের দাবি, নারায়ণগঞ্জে গণঅনশন

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন, নারায়ণগঞ্জ

প্রকাশ: ২৫ আগস্ট ২০২৬, ১০:৫৮ পিএম

প্রিপেইড মিটার বাতিলের দাবি, নারায়ণগঞ্জে গণঅনশন

ছবি: সংগৃহীত

Advertisement

নারায়ণগঞ্জে প্রিপেইড মিটার স্থাপন বন্ধ ও ইতোমধ্যে স্থাপন করা মিটার প্রত্যাহার, বাতিল ও অতিরিক্ত বিলের প্রতিবাদে গণঅনশন কর্মসূচি পালন করেছে নারায়ণগঞ্জ নাগরিক অধিকার ফোরাম। 

মঙ্গলবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত নারায়ণগঞ্জ প্রেস ক্লাব প্রাঙ্গণে আয়োজিত গণঅনশন কর্মসূচিতে বক্তব্য দেনÑনারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি অ্যাডভোকেট মাহাবুবুর রহমান মাসুম, নারায়ণগঞ্জ নাগরিক অধিকার ফোরামের আহ্বায়ক অ্যাডভোকেট মাহবুবুর রহমান ইসমাইল, অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম জাগু, বীর মুক্তিযোদ্ধা রমজানুল রশিদ, জেলা দোকান মালিক সমিতির সভাপতি মো. শাহজাহানসহ নারায়ণগঞ্জ নাগরিক অধিকার ফোরামের নেতারা, বিভিন্ন এলাকায় পঞ্চায়েত, মসজিদ কমিটি ও দোকান মালিক সমিতির নেতারা।

গণঅনশনে সংগঠনের আহ্বায়ক মাহবুবুর রহমান ইসমাইল বলেন, প্রিপেইড মিটার গ্রাহকদের ‘গলার কাঁটা’ হয়ে দাঁড়িয়েছে। স্ল্যাবের নামে গ্রাহকদের কাছ থেকে দুই থেকে পাঁচগুণ বেশি টাকা নেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। প্রিপেইড মিটার বাতিল না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তিনি।

সংগঠনের প্রধান উপদেষ্টা মাহবুবুর রহমান মাসুম বলেন, পাড়া-মহল্লায় প্রিপেইড মিটার স্থাপনের জন্য এলে তা প্রতিহত করা হবে। ইতোমধ্যে স্থাপন করা মিটার প্রত্যাহার করে আগের মিটার বহাল রাখার দাবি জানান বক্তারা।

দুপুর পৌনে ১টার দিকে কর্মসূচিতে সংহতি প্রকাশ করে পানি পান করিয়ে গণঅনশন ভঙ্গ করান এমপি অ্যাডভোকেট আবুল কালাম। 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রীর লাশ উদ্ধার, পাশে চিরকুটে যা লেখা ছিল

কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রীর লাশ উদ্ধার, পাশে চিরকুটে যা লেখা ছিল

বোনকে খুঁজতে গিয়ে গণধর্ষণের শিকার শিশু, অবস্থা আশঙ্কাজনক

বোনকে খুঁজতে গিয়ে গণধর্ষণের শিকার শিশু, অবস্থা আশঙ্কাজনক

পূর্বাচলে ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই স্কুলছাত্র নিহত

পূর্বাচলে ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই স্কুলছাত্র নিহত

ভাড়া নিয়ে শ্রমিক-ঠিকাদার দ্বন্দ্ব, পাঁচ দিন ধরে বন্ধ খাদ্যশস্য পরিবহণ

ভাড়া নিয়ে শ্রমিক-ঠিকাদার দ্বন্দ্ব, পাঁচ দিন ধরে বন্ধ খাদ্যশস্য পরিবহণ

রূপগঞ্জে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ২

রূপগঞ্জে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ২

নারায়ণগঞ্জে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা

নারায়ণগঞ্জে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা

আরও পড়ুন

বিতর্কিত বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করলেন তাশরীফ

বিতর্কিত বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করলেন তাশরীফ

ছেলের হামলায় মায়ের মৃত্যু

ছেলের হামলায় মায়ের মৃত্যু

বিএনপি সরকারকে নিয়ে কটূক্তির অভিযোগ, নারী উদ্যোক্তা আটক

বিএনপি সরকারকে নিয়ে কটূক্তির অভিযোগ, নারী উদ্যোক্তা আটক

মাদক ব্যবসার বিরোধে লক্ষ্মীপুরে যুবক খুন

মাদক ব্যবসার বিরোধে লক্ষ্মীপুরে যুবক খুন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম