Logo
Logo
×

Advertisement

সারাদেশ

সিউকের যাত্রা শুরু

নিজ এলাকার অন্তর্ভুক্তিতে আপত্তি বিএনপির ২ এমপির

Advertisement

Icon

সিলেট ব্যুরো

প্রকাশ: ২৫ আগস্ট ২০২৬, ১১:৪৩ পিএম

নিজ এলাকার অন্তর্ভুক্তিতে আপত্তি বিএনপির ২ এমপির

সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের অস্থায়ী কার্যালয় উদ্বোধন করেন বাণিজ্য, বস্ত্র ও পাট এবং শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির ও গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের। ছবি: যুগান্তর

Advertisement

সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের (সিউক) আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। 

মঙ্গলবার (২৫ আগস্ট) নগরীর নাইওরপুল এলাকায় সিউকের অস্থায়ী কার্যালয় উদ্বোধন করেন বাণিজ্য, বস্ত্র ও পাট এবং শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির ও গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের। 

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর, সিলেট-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আবদুল মালেক, সিলেট ২ আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদী লুনা ও সিলেট ৬ আসনের সংসদ সদস্য এমরান আহমদ চৌধুরী, সিউক চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী, সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেডের পরিচালনা পর্ষদের পরিচালক মোহাম্মদ বদরুজ্জামান সেলিম, সিলেটের জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন এবং সাংবাদিক গুলজার আহমদ প্রমুখ।  

প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্যমন্ত্রী বলেন, সিউককে অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে।

এদিকে জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত সুধী সমাবেশে পরিধি বাড়ানোর প্রস্তাবে নিজ নিজ এলাকাকে সিউকের অন্তর্ভুক্তিতে আপত্তি তুলেছেন সিলেটের দুই সংসদ-সদস্য।  

তারা হলেন সিলেট ২ আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদী লুনা ও সিলেট ৬ আসনের সংসদ সদস্য এমরান আহমদ চৌধুরী।

নাগরিক সেবার জন্য বিশ্বনাথ উপজেলার বাসিন্দাদের যাতে শহরে ছুটতে না হয়, তা নিশ্চিত করার অনুরোধ জানান সংসদ সদস্য লুনা। সংসদ সদস্য এমরান চৌধুরীও বিদ্যমান ব্যবস্থাতেই নাগরিকসেবা নিশ্চিত করার অনুরোধ জানান।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

বিমানবন্দরে গুলির ঘটনায় তদন্ত কমিটি, আনসার সদস্য ক্লোজড

বিমানবন্দরে গুলির ঘটনায় তদন্ত কমিটি, আনসার সদস্য ক্লোজড

১৪ শিক্ষককে অবরুদ্ধ করে রেখেছেন সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা

১৪ শিক্ষককে অবরুদ্ধ করে রেখেছেন সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা

বিভাগীয় শহরে ট্রাইব্যুনাল বাড়াতে প্রধান বিচারপতির গুরুত্বারোপ

বিভাগীয় শহরে ট্রাইব্যুনাল বাড়াতে প্রধান বিচারপতির গুরুত্বারোপ

সিলেটে আরও দুই শিশুর মৃত্যু: হামে মোট প্রাণহানি ১৭৮

সিলেটে আরও দুই শিশুর মৃত্যু: হামে মোট প্রাণহানি ১৭৮

বিশ্বনাথে মাইকিং করে সংঘর্ষ, চেয়ারম্যানসহ আহত ২০

বিশ্বনাথে মাইকিং করে সংঘর্ষ, চেয়ারম্যানসহ আহত ২০

অসময়ে মেলা হলে ব্যবসায়ীরা উৎসাহ হারাবেন: আরিফুল হক

অসময়ে মেলা হলে ব্যবসায়ীরা উৎসাহ হারাবেন: আরিফুল হক

আরও পড়ুন

কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে ৬ ঘণ্টার অভিযানে গ্রেফতার ৪১৫

কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে ৬ ঘণ্টার অভিযানে গ্রেফতার ৪১৫

আদালত থেকে কারাগারে নেওয়ার পথে পুলিশকে ফাঁকি দিয়ে পালাল শীর্ষ সন্ত্রাসী

আদালত থেকে কারাগারে নেওয়ার পথে পুলিশকে ফাঁকি দিয়ে পালাল শীর্ষ সন্ত্রাসী

পদ্মায় জেলের জালে ২২ কেজির কাতলা, ৫৭ হাজার টাকায় বিক্রি

পদ্মায় জেলের জালে ২২ কেজির কাতলা, ৫৭ হাজার টাকায় বিক্রি

কাঁচপুর ব্রিজের দু'পাশ যেন মরণফাঁদ ভুল সিদ্ধান্ত ও নজরদারির অভাবে ঘটছে দুর্ঘটনা, ঝরছে প্রাণ

ভুল সিদ্ধান্ত ও নজরদারির অভাবে ঘটছে দুর্ঘটনা, ঝরছে প্রাণ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম