Logo
Logo
×

Advertisement

সারাদেশ

কালীগঞ্জে চাঁদা না দেওয়ায় মারধর ও টাকা লুটের অভিযোগ

Advertisement

Icon

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ: ২৫ আগস্ট ২০২৬, ১১:১৪ পিএম

কালীগঞ্জে চাঁদা না দেওয়ায় মারধর ও টাকা লুটের অভিযোগ

জাঙ্গালিয়া ইউনিয়নের আওড়াখালি বাজারে এ ঘটনা ঘটে।

Advertisement

কালীগঞ্জে দাবিকৃত চাঁদা না দেওয়ায় বিডি নেটওয়ার্ক পপের ম্যানেজার হোসাইন আহমেদকে (৩১) হত্যার হুমকিসহ এলোপাতাড়ি মারধরের অভিযোগ উঠেছে সাহেদ আকন্দ ওরফে বগা সাহেদ ও তার সাঙ্গপাঙ্গদের বিরুদ্ধে। 

এ সময় ব্যবসায়ী হোসাইন আহমেদের কাছ থেকে জোর করে বিডি নেটওয়ার্কের কাজে ব্যবহৃত মেশিনারির জিনিসপত্র ও নগদ ১ লাখ ৬০ হাজার টাকা ছিনিয়ে নেওয়ারও অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। পরে স্থানীয় লোকজন আহতাবস্থায় হোসাইন আহমেদকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।  

এ বিষয়ে কালীগঞ্জ থানার ওসি জাকির হোসেন বলেন, অভিযোগ পেয়েছি, তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। 

শনিবার (২২ আগস্ট) বিকালে জাঙ্গালিয়া ইউনিয়নের আওড়াখালি বাজারে এ ঘটনা ঘটে। পরে চিকিৎসা শেষে ভুক্তভোগী বাদী হয়ে সোমবার (২৪ আগস্ট) রাতে ৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৫-৬ জনের নামে কালীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ করেন।    

অভিযুক্তরা হলেন- জাঙ্গালিয়া ইউনিয়নের কাউলিতার সিরাজ উদ্দিন আকন্দ ওরফে সেরুর ছেলে সাহেদ আকন্দ ওরফে বগা সাহেদ ও তার সহযোগী শান্ত ও ইমন।  

অভিযোগ সূত্রে জানা যায়, ২-৩ মাস যাবৎ জাঙ্গালিয়ার শাহেদ আকন্দ তার বাহিনীর লোকজনদের নিয়ে বিডি নেট পপ ম্যানেজারের নিকট চাঁদা দাবি করে আসছিল। তাদের চাহিদা মাফিক চাঁদা দিতে রাজি না হওয়ায় ওই ম্যানেজারকে বিভিন্ন সময় বিভিন্ন নাম্বারে ফোন দিয়ে  হুমকি দিত। বিষয়টি স্থানীয়দের জানালে সাহেদ ক্ষিপ্ত হয়ে শনিবার বিকালে বাজারের ইন্টারনেট নেটওয়ার্ক গ্রাহকদের লাইন কেটে দেয়। লাইন মেরামত করতে মার্কেটের ছাদে উঠলে সাহেদ ও তার সহযোগীরা ম্যানেজারকে মারধর করে নগদ টাকা ও নেটওয়ার্ক কাজের মেশিনারি জিনিসপত্র ছিনিয়ে নেয়। 

ভুক্তভোগী জানান, সাহেদ ও তার সহযোগীরা বলে যে, ইউনিয়নের ভেতর ব্যবসা করতে হলে এককালীন ৫ লাখ এবং প্রতি মাসে আরও ৩০ হাজার করে টাকা দিতে হবে; না দিলে আমাকে খুন করে লাশ গুম করে ফেলবে। আমি পরিবার নিয়ে চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। 

নাম না প্রকাশের শর্তে ইউনিয়নের একাধিক নেতা বলেন, থানা বিএনপির সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক ফজলুল হক আকন্দের ভাতিজা সাহেদের অত্যাচারে দলমত নির্বিশেষে ইউনিয়নবাসী অতিষ্ঠ। বিষয়টি গাজীপুর-৫ আসনের সংসদ সদস্যকে একাধিকবার জানানো হলেও কোনো প্রতিকার পাওয়া যায়নি বলে অভিযোগ করেছেন তারা।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

চাঁদাবাজির মামলায় গ্রেফতার কৃষকদল নেতা বহিষ্কার

চাঁদাবাজির মামলায় গ্রেফতার কৃষকদল নেতা বহিষ্কার

বিএনপি নেতার বিরুদ্ধে ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ মহিলা দল নেত্রীর

বিএনপি নেতার বিরুদ্ধে ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ মহিলা দল নেত্রীর

৫ কোটি টাকা চাঁদা না পেয়ে প্রকৌশলীর বাড়ি গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ

৫ কোটি টাকা চাঁদা না পেয়ে প্রকৌশলীর বাড়ি গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ

চাঁদাবাজদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান নাসীরুদ্দীন পাটওয়ারীর

চাঁদাবাজদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান নাসীরুদ্দীন পাটওয়ারীর

‘চাঁদা বন্ধ করায়’ বিএনপি নেতাকে হত্যার হুমকির অভিযোগ

‘চাঁদা বন্ধ করায়’ বিএনপি নেতাকে হত্যার হুমকির অভিযোগ

চাঁদাবাজির ‘ফ্রাঙ্কেনস্টাইন’—কে এই কৃষক দল নেতা আলমগীর?

চাঁদাবাজির ‘ফ্রাঙ্কেনস্টাইন’—কে এই কৃষক দল নেতা আলমগীর?

আরও পড়ুন

কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে ৬ ঘণ্টার অভিযানে গ্রেফতার ৪১৫

কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে ৬ ঘণ্টার অভিযানে গ্রেফতার ৪১৫

আদালত থেকে কারাগারে নেওয়ার পথে পুলিশকে ফাঁকি দিয়ে পালাল শীর্ষ সন্ত্রাসী

আদালত থেকে কারাগারে নেওয়ার পথে পুলিশকে ফাঁকি দিয়ে পালাল শীর্ষ সন্ত্রাসী

পদ্মায় জেলের জালে ২২ কেজির কাতলা, ৫৭ হাজার টাকায় বিক্রি

পদ্মায় জেলের জালে ২২ কেজির কাতলা, ৫৭ হাজার টাকায় বিক্রি

কাঁচপুর ব্রিজের দু'পাশ যেন মরণফাঁদ ভুল সিদ্ধান্ত ও নজরদারির অভাবে ঘটছে দুর্ঘটনা, ঝরছে প্রাণ

ভুল সিদ্ধান্ত ও নজরদারির অভাবে ঘটছে দুর্ঘটনা, ঝরছে প্রাণ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম