Logo
Logo
×

Advertisement

প্রথম পাতা

চাঁদা না দেওয়ায় দুজনকে তুলে নিয়ে নির্যাতন

ছাত্রলীগ সাজিয়ে পুলিশে সোপর্দ

Icon

যুগান্তর প্রতিবেদন, আমতলী (বরগুনা)

প্রকাশ: ২১ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

চাঁদা না দেওয়ায় দুজনকে তুলে নিয়ে নির্যাতন

সংগৃহীত ছবি

Advertisement

বরগুনার আমতলীতে চাঁদা না দেওয়ায় হুমায়ুন কবির ও রাকিব মিয়া নামে দুই যুবককে তুলে নিয়ে নির্যাতনের অভিযোগ উঠেছে স্থানীয় এক বিএনপি নেতার বিরুদ্ধে। পরে তাদের নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী দাবি করে পুলিশে দেওয়া হয়। বৃহস্পতিবার রাতে নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এ ঘটনায় উপজেলায় নিন্দার ঝড় বইছে। অনেকে অভিযুক্তের বিচার দাবি করেছেন।

অভিযুক্ত মো. বাতেন দেওয়ান আঠারোগাছিয়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক। নির্যাতনের শিকার হুমায়ুনের বড় ভাই মো. মঞ্জু মিয়া বলেন, পাঁচ লাখ টাকা চাঁদা না দেওয়ায় বাতেন দেওয়ান আমার ভাই হুমায়ুন ও রাকিবকে স্থানীয় বউবাজার থেকে তুলে নিয়ে আঠারোগাছিয়া ইউনিয়নের পূর্ব সোনাখালী এলাকায় নির্যাতন করেছেন।

শুক্রবার বিকালে পুলিশ হুমায়ুন কবির ও রাকিব মিয়াকে বিশেষ ক্ষমতা ও বিস্ফোরক আইনের মামলায় গ্রেফতার দেখিয়ে আমতলী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করেছে। পরে আদালত তাদের জেলহাজতে পাঠান।

জানা যায়, হুমায়ুন কবির বর্তমানে চট্টগ্রামে একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করেন।

হুমায়ুনের ভাই মঞ্জু মিয়া অভিযোগ করে বলেন, শেখ হাসিনার পতনের পর বিএনপি নেতা বাতেন দেওয়ান আমার ভাই হুমায়ুনের কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করেন। ওই টাকা না দেওয়ায় বাতেন ও তার সহযোগীরা আমার বাবাকে ২০২৪ সালের ৩ সেপ্টেম্বর বেধড়ক মারধর করে। সে সময় তিনি সাত দিন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

মঞ্জু মিয়া অভিযোগ করেন, ছোট ভাই হুমায়ুন ১০ নভেম্বর ছুটিতে বাড়িতে আসেন। খবর পেয়ে বৃহস্পতিবার রাতে বাতেন ও তার সহযোগীরা হুমায়ুন ও চাচাতো ভাই রাকিবকে স্থানীয় বউবাজার থেকে তুলে নিয়ে যান। পরে তাদের বেধড়ক মারধর করেন তারা। তাদের দিয়ে হাসিনা ও উপজেলা ছাত্রলীগ নেতাদের গালাগাল করতে বাধ্য করেন বাতেন দেওয়ান। যার একটি ভিডিও বৃহস্পতিবার রাতে ফেসবুকে ছড়িয়ে পড়ে। ওই রাতেই তাদের ছাত্রলীগ সাজিয়ে পুলিশে সোপর্দ করেছেন তিনি। আমি এ ঘটনায় বাতেন ও তার সহযোগীদের বিচার চাই।

ভিডিওতে দেখা যাচ্ছে, হুমায়ুন ও রাকিবকে মারধর করছেন এবং ছাত্রলীগ নেতাকর্মীদের গালি দিতে বাধ্য করছেন বাতেন। তারা গালি না দিলেই তাদের লাঠি দিয়ে পেটানো হচ্ছে।

পরিবার ও স্থানীয় সূত্র জানায়, হুমায়ুন ও রাকিব রাজনীতির সঙ্গে কখনো যুক্ত ছিলেন না। তাদের নামে কোনো মামলাও ছিল না। তবে বাতেন দেওয়ানের সঙ্গে তাদের পারিবারিক বিরোধ রয়েছে বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, বাতেন দেওয়ান দুজন নিরীহ মানুষকে বাজার থেকে তুলে নিয়ে নির্যাতন করে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়েছেন। এটা অন্যায়। তারা যদি অপরাধ করে থাকেন তাহলে পুলিশ তাদের গ্রেফতার করতে পারত।

মারধরের অভিযোগ অস্বীকার করলেও পুলিশে দেওয়ার কথা স্বীকার করেছেন প্যানেল চেয়ারম্যান বাতেন দেওয়ান। আর ওই ভিডিওর বিষয়ে তিনি বলেন, এটি এআই দিয়ে তৈরি।

এ বিষয়ে বরগুনা জেলা বিএনপির সাধারণ সম্পাদক এস এম হুমায়ুন হাসান শাহীন বলেন, কোনো দুষ্কৃতকারীর সন্ধান পেলে আইনশৃঙ্খলা বাহিনীকে খবর দিতে হবে বা ধরে তাদের হাতে তুলে দিতে হবে। তবে আইন হাতে তুলে নেওয়া অন্যায়। যদি দলের কেউ এমনটা করেন, তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয় গাজীপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুল জলিল বলেন, বাতেন দেওয়ান ও তার লোকজন হুমায়ুন কবির ও রাকিব মিয়া নামে দুজনকে ছাত্রলীগের কর্মী বলে ফাঁড়িতে হস্তান্তর করেছেন।

আমতলী থানার ওসি মো. ইয়াকুব হোসাইন বলেন, গাজীপুর ফাঁড়ির পুলিশ দুজনকে থানায় হস্তান্তর করেছে। তাদের বিস্ফোরণ আইনের মামলায় আমতলী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে।

ওই আদালতের কোর্ট ইন্সপেক্টর মো. আনোয়ার হোসেন বলেন, আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

চাঁদাবাজির অভিযোগে গ্রেফতার, পদ হারালেন বিএনপি নেতা

চাঁদাবাজির অভিযোগে গ্রেফতার, পদ হারালেন বিএনপি নেতা

সদরঘাট লঞ্চ টার্মিনালে চাঁদাবাজির অভিযোগ, ছাত্রদল নেতাকে শোকজ

সদরঘাট লঞ্চ টার্মিনালে চাঁদাবাজির অভিযোগ, ছাত্রদল নেতাকে শোকজ

ময়লা ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি, না পেয়ে বাড়িতে হামলা-লুটপাটের অভিযোগ

ময়লা ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি, না পেয়ে বাড়িতে হামলা-লুটপাটের অভিযোগ

কোনো চাঁদাবাজ ও দখলদার আমাদের লোক হতে পারে না: আমিনুল হক

কোনো চাঁদাবাজ ও দখলদার আমাদের লোক হতে পারে না: আমিনুল হক

গুম খুন ক্রসফায়ার কী করতেন না তিনি!

গুম খুন ক্রসফায়ার কী করতেন না তিনি!

‘হয় অর্থ, নয় রক্ত’— চাঁদা দাবিতে স্বাস্থ্য কর্মকর্তাকে হুমকি

‘হয় অর্থ, নয় রক্ত’— চাঁদা দাবিতে স্বাস্থ্য কর্মকর্তাকে হুমকি

আরও পড়ুন

‘লাশের ফাঁদে’ পা দেয়নি সরকার সন্ত্রাস-নাশকতায় কী অর্জন

সন্ত্রাস-নাশকতায় কী অর্জন

উখিয়ায় ক্যাম্প পরিদর্শনকালে খলিলুর রহমান নাগরিকত্ব দিয়েই নিতে হবে রোহিঙ্গাদের

নাগরিকত্ব দিয়েই নিতে হবে রোহিঙ্গাদের

হত্যা আগুন-সন্ত্রাসে মানুষ নিজেরাই নিজেদের ধ্বংস করছে : রাষ্ট্রপতি

হত্যা আগুন-সন্ত্রাসে মানুষ নিজেরাই নিজেদের ধ্বংস করছে : রাষ্ট্রপতি

রায় ঐতিহাসিক প্রভাব সুদূরপ্রসারী

রায় ঐতিহাসিক প্রভাব সুদূরপ্রসারী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম