Logo
Logo
×

Advertisement

প্রথম পাতা

উখিয়ায় ক্যাম্প পরিদর্শনকালে খলিলুর রহমান

নাগরিকত্ব দিয়েই নিতে হবে রোহিঙ্গাদের

Icon

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ: ২১ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

নাগরিকত্ব দিয়েই নিতে হবে রোহিঙ্গাদের

রোহিঙ্গারা প্ল্যাকার্ড উঁচিয়ে নিজ দেশে ফেরার আকুতি জানাচ্ছেন। শুক্রবার উখিয়ার ক্যাম্প-৪-এর ফুটবল মাঠে -যুগান্তর

Advertisement

পররাষ্ট্রমন্ত্রী ও জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি ড. খলিলুর রহমান বলেছেন, নাগরিকত্ব, নিরাপত্তা ও মৌলিক অধিকার নিশ্চিত করেই মিয়ানমারকে রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে হবে। তাদের প্রত্যাবাসন হতে হবে নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ। তিনি বলেন, আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায় শুধু কাগজ-কলমে সীমাবদ্ধ রাখলে চলবে না, এর কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করতে হবে। একই সঙ্গে গণহত্যার সঙ্গে জড়িতদের বিচার, ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ এবং ভবিষ্যতে এ ধরনের অপরাধ ঠেকাতে মিয়ানমারের আইন ও প্রতিষ্ঠান সংস্কার করতে হবে।

রোহিঙ্গাদের ওপর গণহত্যাসংক্রান্ত আইসিজের ঐতিহাসিক রায়ের পর শুক্রবার কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যান পররাষ্ট্রমন্ত্রী। সকালে উখিয়ার ক্যাম্প-৪-এ রোহিঙ্গাদের সমাবেশে তিনি এসব কথা বলেন। এ সময় জাতিসংঘের অন্তর্বর্তীকালীন আবাসিক সমন্বয়ক ক্যারল ফ্লোর-স্মেরঝনিয়াক, শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মিজানুর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

খলিলুর রহমান বলেন, মিয়ানমারে ফেরার পর রোহিঙ্গাদের নাগরিকত্ব, চলাচলের স্বাধীনতা ও বৈষম্যহীন জীবন নিশ্চিত করতে হবে। নিজেদের ভবিষ্যৎ নির্ধারণে তাদের মতামতকে গুরুত্ব দিতে হবে। প্রত্যাবাসনের পরিবেশ তৈরির পাশাপাশি রোহিঙ্গাদের বাড়িঘর ও সম্পত্তি ফিরিয়ে দেওয়া, পরিবারের সদস্যদের পুনর্মিলন এবং আহত ও নিখোঁজ ব্যক্তিদের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। শুধু দেশে ফিরিয়ে নিলেই হবে না, সেখানে তাদের সম্মান নিয়ে বেঁচে থাকার পরিবেশও নিশ্চিত করতে হবে। তিনি বলেন, এ সংকটের স্থায়ী সমাধান মিয়ানমারেই। তাই রোহিঙ্গাদের অধিকার ফিরিয়ে দিয়ে তাদের নিজ দেশে ফেরার উপযোগী পরিবেশ তৈরি করতে হবে।

আইসিজের রায় বাস্তবায়নে চার দফা : খলিলুর রহমান বলেন, রোহিঙ্গাদের ওপর হত্যা, যৌন নিপীড়ন, নারী ও শিশুদের নির্যাতন এবং গ্রাম ধ্বংসের ঘটনায় বিচার ও প্রতিকার নিশ্চিত করতে হবে। এসব ঘটনার বিচার না হলে ক্ষতিগ্রস্ত মানুষের ন্যায়বিচার পাওয়ার আকাঙ্ক্ষা পূরণ হবে না। রায় বাস্তবায়নে চারটি বিষয়ের ওপর গুরুত্ব দেন তিনি। এগুলো হলো-গণহত্যার সঙ্গে জড়িতদের তদন্ত ও বিচার, নিরাপদ প্রত্যাবাসন ও নাগরিকত্ব নিশ্চিত করা, ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ এবং ভবিষ্যতে এ ধরনের অপরাধ ঠেকাতে মিয়ানমারের আইন ও প্রতিষ্ঠান সংস্কার।

খলিলুর রহমান বলেন, রোহিঙ্গাদের নিজ দেশে ফেরার আগে তাদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করতে হবে। মিয়ানমারে ফিরে তারা যেন আগের মতো বৈষম্য, নির্যাতন কিংবা চলাচলে বাধার মুখে না পড়েন, সেই নিশ্চয়তা প্রয়োজন। তাদের বসতভিটা ও সম্পত্তি ফিরিয়ে দেওয়া এবং বিচ্ছিন্ন হয়ে পড়া পরিবারের সদস্যদের এক করার ব্যবস্থাও নিতে হবে। যারা আহত হয়েছেন বা নিখোঁজ রয়েছেন, তাদের বিষয়ে যথাযথ পদক্ষেপ নিতে হবে।

দেশে ফেরার আশায় রোহিঙ্গারা : সমাবেশে রোহিঙ্গাদের বক্তব্যে বারবার উঠে আসে নিজ দেশে ফেরার আকুতি। রোহিঙ্গা সংগঠন ইউনাইটেড কাউন্সিল অব রোহিঙ্গার (ইউসিআর) সভাপতি কিন মং বলেন, ক্যাম্পের জীবন তাদের স্থায়ী ভবিষ্যৎ হতে পারে না। তারা নিজ দেশে ফিরতে চান। তবে সেখানে নাগরিকত্ব ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে। অধিকার ছাড়া প্রত্যাবাসন কোনো সমাধান হতে পারে না। রোহিঙ্গা যুব অধিকারকর্মী মুজিবুর রহমান বলেন, আইসিজের রায় তাদের মনে নতুন আশার সৃষ্টি করেছে। দীর্ঘদিন ধরে তারা ন্যায়বিচারের অপেক্ষায় ছিলেন। এই রায়ের মধ্য দিয়ে সেই প্রত্যাশা পূরণের একটি পথ তৈরি হয়েছে। তবে শুধু রায় হলেই হবে না, গণহত্যার সঙ্গে জড়িতদের জবাবদিহিও নিশ্চিত করতে হবে। ইউসিআরের সাবেক সভাপতি সৈয়দ উল্লাহ বলেন, তারা নিজ দেশে ফিরতে চান। তবে সেখানে নিরাপত্তা, নাগরিকত্ব ও অবাধে চলাচলের অধিকার থাকতে হবে।

মাস্টার মোজাম্মেল হোসেন বলেন, আমরা বাঙালি নই, আমরা রোহিঙ্গা। আমাদের দেশ আরাকান। আমরা আমাদের দেশে ফিরে যেতে চাই।

তবে রায়ে খুশি হলে মিয়ানমারকে বিশ্বাস করতে পারছেন না রোহিঙ্গারা। ৬০ বছর বয়সি রোহিঙ্গা নুরুল বশর বলেন, আমরা সাধারণ রোহিঙ্গারা মিয়ানমারকে বিশ্বাস করি না। আন্তর্জাতিক আদালতের রায়ে আমরা অনেক খুশি। কিন্তু ফিরে যাওয়ার ব্যাপারে এখনো নিশ্চিন্ত হতে পারছি না। তার মতে, রায় পাওয়ার পর দেশে ফেরার আশা তৈরি হলেও মিয়ানমার বাস্তবে তাদের অধিকার দেবে কিনা, সেটিই বড় প্রশ্ন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

মিয়ানমারের গণহত্যার রায় ‘টার্নিং পয়েন্ট’: ভলকার তুর্ক

মিয়ানমারের গণহত্যার রায় ‘টার্নিং পয়েন্ট’: ভলকার তুর্ক

রোহিঙ্গা গণহত্যার রায়ের পর যা বলছে মিয়ানমার

রোহিঙ্গা গণহত্যার রায়ের পর যা বলছে মিয়ানমার

গণহত্যার রায়ে বড় জয়, দেশে ফিরতে পারবে রোহিঙ্গারা?

রয়টার্সের প্রতিবেদন গণহত্যার রায়ে বড় জয়, দেশে ফিরতে পারবে রোহিঙ্গারা?

মিয়ানমারকে অবশ্যই রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে হবে: পররাষ্ট্রমন্ত্রী

মিয়ানমারকে অবশ্যই রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে হবে: পররাষ্ট্রমন্ত্রী

‘ক্যাম্পের জীবন আর নয়, ফিরতে চাই নিজ দেশে’, খলিলুর রহমানকে রোহিঙ্গারা

‘ক্যাম্পের জীবন আর নয়, ফিরতে চাই নিজ দেশে’, খলিলুর রহমানকে রোহিঙ্গারা

গণহত্যার রায়ের পর দিন রোহিঙ্গা ক্যাম্পে জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি

গণহত্যার রায়ের পর দিন রোহিঙ্গা ক্যাম্পে জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি

আরও পড়ুন

‘লাশের ফাঁদে’ পা দেয়নি সরকার সন্ত্রাস-নাশকতায় কী অর্জন

সন্ত্রাস-নাশকতায় কী অর্জন

উখিয়ায় ক্যাম্প পরিদর্শনকালে খলিলুর রহমান নাগরিকত্ব দিয়েই নিতে হবে রোহিঙ্গাদের

নাগরিকত্ব দিয়েই নিতে হবে রোহিঙ্গাদের

হত্যা আগুন-সন্ত্রাসে মানুষ নিজেরাই নিজেদের ধ্বংস করছে : রাষ্ট্রপতি

হত্যা আগুন-সন্ত্রাসে মানুষ নিজেরাই নিজেদের ধ্বংস করছে : রাষ্ট্রপতি

রায় ঐতিহাসিক প্রভাব সুদূরপ্রসারী

রায় ঐতিহাসিক প্রভাব সুদূরপ্রসারী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম