Logo
Logo
×

Advertisement

সারাদেশ

ডেপুটি স্পিকারের লাগানো ৩৫টি গাছের চারা উপড়ে ফেলল দুর্বৃত্তরা

Advertisement

Icon

কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি

প্রকাশ: ২৭ আগস্ট ২০২৬, ০৩:১৯ এএম

ডেপুটি স্পিকারের লাগানো ৩৫টি গাছের চারা উপড়ে ফেলল দুর্বৃত্তরা

উপড়ে ফেলার পর রোপণ করা গাছের চারা এভাবেই পড়ে আছে। ছবি: যুগান্তর

Advertisement

নেত্রকোনার কলমাকান্দায় জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোনা-১ (কলমাকান্দা-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে রোপণ করা গাছের চারা উপড়ে ফেলার অভিযোগ উঠেছে। 

মঙ্গলবার (২৫ আগস্ট) রাতে উপজেলার বামনী এলাকায় অন্তত ৩৫টি চারা উপড়ে ফেলে দুর্বৃত্তরা। এ সময় কয়েকটি চারা ভেঙে দেওয়ার পাশাপাশি চারাগুলোর সুরক্ষায় দেওয়া বেড়াও নষ্ট করা হয়।

বুধবার বেলা সাড়ে ১১টার দিকে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান।

স্থানীয় বাসিন্দারা জানান, গত ৫ আগস্ট ডেপুটি স্পিকার ও নেত্রকোনা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে কলমাকান্দা-ঠাকুরাকোনা সড়কের পেট্রোল পাম্প থেকে হীরাকান্দা পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার সড়কের দুই পাশে বিভিন্ন প্রজাতির পাঁচ শতাধিক গাছের চারা রোপণ করা হয়। গরু-ছাগলের হাত থেকে চারাগুলো রক্ষায় প্রতিটির চারপাশে বেড়া দেওয়া হয়েছিল। মঙ্গলবার রাতে বামনী এলাকায় অন্তত ৩৫টি চারা উপড়ে ফেলা ও কয়েকটি চারা ভেঙে দেওয়ার ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দা ইদ্রিস আলী বলেন, ‘আজ সকালে গরু নিয়ে যাওয়ার সময় দেখি সড়কের পাশে লাগানো গাছের চারা উপড়ে ফেলে রাখা হয়েছে। কোনো কোনো চারা ভেঙেও ফেলা হয়েছে। প্রায় ৩৫টি চারা নষ্ট করা হয়েছে। গাছের সঙ্গে এমন শত্রুতা কেন, বুঝতে পারছি না।’

উপজেলা যুবদলের আহ্বায়ক জহিরুল ইসলাম বলেন, স্থানীয় বাসিন্দা নজরুল ইসলামের কাছ থেকে খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যান। সেখানে গিয়ে গাছের চারা উপড়ে ফেলা ও কয়েকটি চারা ভেঙে দেওয়ার ঘটনা দেখতে পান। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়। 

তিনি বলেন, ‘জায়গাটি সড়ক ও জনপথ বিভাগের। কারও ব্যক্তিগত জায়গায় গাছ লাগানো হলে আপত্তির বিষয় থাকতে পারে। কিন্তু সরকারি জায়গায় পরিবেশের জন্য উপকারী গাছ লাগানোর পর এভাবে সেগুলো নষ্ট করা খুবই দুঃখজনক।’

তিনি আরও বলেন, ‘সড়কের পাশে লাগানো এসব গাছ বড় হলে পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি পথচারী ও যাত্রীদেরও উপকার হবে। তাই আমার মনে হয়, ঘটনাটি উদ্দেশ্যপ্রণোদিত। ফ্যাসিস্ট সরকারের দোসররা এ ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে। গাছের চারা নষ্ট করার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানাই।’

কলমাকান্দা থানার ওসি মোস্তাফিজুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। জড়িত ব্যক্তিদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ডেপুটি স্পিকার কায়সার কামাল বলেন, ‘বিষয়টি খুবই নিন্দনীয়। যারা এ কাজ করেছেন, তারা উদ্দেশ্যপ্রণোদিতভাবে করেছেন বলে মনে হচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জড়িতদের খুঁজে বের করে আইনের আওতায় আনার অনুরোধ করছি। উপড়ে ফেলা গাছগুলো আবার লাগানোর জন্য বলা হয়েছে।’


Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

দেশের অন্যতম পর্যটন নগরী হবে দুর্গাপুর: ডেপুটি স্পিকার

দেশের অন্যতম পর্যটন নগরী হবে দুর্গাপুর: ডেপুটি স্পিকার

‘ক্রেন’ দিয়ে চা-বিস্কুট পরিবেশন করেন নেত্রকোনার হাতেম

‘ক্রেন’ দিয়ে চা-বিস্কুট পরিবেশন করেন নেত্রকোনার হাতেম

কখনো মুচি, কখনো ফেরিওয়ালা —ছদ্মবেশে অপরাধের খবর সংগ্রহ করতেন সাংবাদিক আলিফ

কখনো মুচি, কখনো ফেরিওয়ালা —ছদ্মবেশে অপরাধের খবর সংগ্রহ করতেন সাংবাদিক আলিফ

ধর্মীয় উৎসব শিশুদের নৈতিকতা ও আদর্শের শিক্ষা দেয়: ডেপুটি স্পিকার

ধর্মীয় উৎসব শিশুদের নৈতিকতা ও আদর্শের শিক্ষা দেয়: ডেপুটি স্পিকার

মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলার বিকল্প নেই: ডেপুটি স্পিকার

মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলার বিকল্প নেই: ডেপুটি স্পিকার

সাংবাদিক আলিফ হত্যার বিচার ১৫ দিনের মধ্যে নিশ্চিতের দাবিতে মানববন্ধন

সাংবাদিক আলিফ হত্যার বিচার ১৫ দিনের মধ্যে নিশ্চিতের দাবিতে মানববন্ধন

আরও পড়ুন

টঙ্গীতে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, একই পরিবারের ৩ জন দগ্ধ

টঙ্গীতে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, একই পরিবারের ৩ জন দগ্ধ

মাইক্রোবাসের নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক পোলে ধাক্কা, মা-মেয়ে নিহত

মাইক্রোবাসের নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক পোলে ধাক্কা, মা-মেয়ে নিহত

রাজশাহীতে ১০৩টি ককটেল উদ্ধার

রাজশাহীতে ১০৩টি ককটেল উদ্ধার

কর্ণফুলী এক্সপ্রেস লাইনচ্যুত, চট্টগ্রাম-ঢাকা রেল যোগাযোগ বন্ধ

কর্ণফুলী এক্সপ্রেস লাইনচ্যুত, চট্টগ্রাম-ঢাকা রেল যোগাযোগ বন্ধ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম