Logo
Logo
×

Advertisement

সারাদেশ

পূর্বধলায় নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল চেষ্টা, গ্রেফতার ১৪

Advertisement

Icon

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি

প্রকাশ: ২৮ আগস্ট ২০২৬, ১১:০৫ পিএম

পূর্বধলায় নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল চেষ্টা, গ্রেফতার ১৪

ছবি: যুগান্তর

Advertisement

নেত্রকোনার পূর্বধলায় মিছিলে অংশ নেওয়ার অভিযোগে নিষিদ্ধ ছাত্রলীগের ১৪ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ ও জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় ২৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ২৫ থেকে ৩০ জনকে আসামি করে মামলা করা হয়েছে।

শুক্রবার (২৮ আগস্ট) সকাল ৬টার দিকে উপজেলার ৯নং খলিশাউড় ইউনিয়নের পাবই এলাকায় কমিউনিটি ক্লিনিকের সামনে শ্যামগঞ্জ-জারিয়া সড়কে এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা গেছে, নেত্রকোনা জেলা নিষিদ্ধ ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সংগঠনটির জেলা সভাপতি পদপ্রার্থী হাসিব ইবনে হান্নান রিদমের নেতৃত্বে ভোরে প্রায় ২৫-৩০টি মোটরসাইকেলে কয়েকজন নেতাকর্মী পাবই এলাকায় জড়ো হন। পরে তারা পাবই থেকে শ্যামগঞ্জগামী পাকা সড়কে মোটরসাইকেল নিয়ে মিছিল করার চেষ্টা করেন। 

স্থানীয় গ্রামপুলিশ বিষয়টি টের পেয়ে পুলিশকে খবর দেন। খবর পেয়ে পূর্বধলা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মিছিলকারীদের ধাওয়া করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে মিছিলে অংশ নেওয়া ব্যক্তিরা মোটরসাইকেল নিয়ে দ্রুত বিভিন্ন দিকে পালিয়ে যান। পরে পুলিশ ধাওয়া করে ১১ জনকে গ্রেফতার করে। 

গ্রেফতাররা হলেন- আটপাড়া উপজেলার মারুফ হোসেন মুন্না (২০), সিয়াম আহমেদ (১৮), শিপন মিয়া (১৮) ও ইবনে শফি সামি দ্বীপ (১৮)। পূর্বধলা উপজেলার জাহিদুল হাসান ফয়সাল (২৫), মো. নাঈম ইসলাম (২৮), লোকমান আহম্মেদ (২৬), ফজলে এলাহী ময়না (২৯), মাহফুজ আকম শরীফ (২৬), শাওন শেখ (১৬) ও ইমরান (১৫)।

এদিকে ঘটনার খবর পেয়ে নেত্রকোনা জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল পৃথক অভিযান চালিয়ে আটপাড়া উপজেলার সুখারি এলাকার আরিফ জাহান বিজয় (১৯) ও শ্রীরামপাশা এলাকার রুদ্র মিয়াকে (১৯) গ্রেফতার করে। পরে ময়মনসিংহের গৌরীপুর থেকে আরও একজনকে গ্রেফতার করা হয়। এ নিয়ে পুলিশ ও ডিবির পৃথক অভিযানে মোট ১৪ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় ঘটনাস্থল থেকে তিনটি মোটরসাইকেল উদ্ধার করে জব্দ করা হয়। 

এ ঘটনায় পূর্বধলা থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ তাইজুল ইসলাম বাদী হয়ে থানায় মামলা করেন। মামলায় ২৫ জনের নাম উল্লেখের পাশাপাশি অজ্ঞাতনামা আরও ২৫ থেকে ৩০ জনকে আসামি করা হয়েছে। 

পুলিশের অভিযোগ, মিছিলের সঙ্গে জড়িত কয়েকজন পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান। তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনের বিভিন্ন ধারায় মামলা করা হয়েছে। 

পূর্বধলা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ হাবিবুর রহমান বলেন, ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও আটকের চেষ্টা অব্যাহত রয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়েরের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

দর্শনায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আরিফুল গ্রেফতার

দর্শনায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আরিফুল গ্রেফতার

বিএনপি নেতাকে হত্যাচেষ্টা মামলার আসামি গ্রেফতার

বিএনপি নেতাকে হত্যাচেষ্টা মামলার আসামি গ্রেফতার

নারায়ণগঞ্জে আওয়ামীলীগের নেতাকর্মীসহ গ্রেফতার ১০৫

নারায়ণগঞ্জে আওয়ামীলীগের নেতাকর্মীসহ গ্রেফতার ১০৫

জাসদ কার্যালয় থেকে আটক ২৭ জন কারাগারে

জাসদ কার্যালয় থেকে আটক ২৭ জন কারাগারে

ফ্যামিলি কার্ড-কৃষক কার্ড নিয়ে চাঁদাবাজি করলেই মামলা

ডেপুটি স্পিকার ফ্যামিলি কার্ড-কৃষক কার্ড নিয়ে চাঁদাবাজি করলেই মামলা

সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর-হামলার মূল পরিকল্পনাকারী গ্রেফতার

সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর-হামলার মূল পরিকল্পনাকারী গ্রেফতার

আরও পড়ুন

চকরিয়ায় অপহরণের চার ঘণ্টা পর ছাত্রদল নেতার লাশ উদ্ধার

চকরিয়ায় অপহরণের চার ঘণ্টা পর ছাত্রদল নেতার লাশ উদ্ধার

যেসব এলাকায় আজ বিদ্যুৎ থাকবে না

যেসব এলাকায় আজ বিদ্যুৎ থাকবে না

কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে ৬ ঘণ্টার অভিযানে গ্রেফতার ৪১৫

কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে ৬ ঘণ্টার অভিযানে গ্রেফতার ৪১৫

আদালত থেকে কারাগারে নেওয়ার পথে পুলিশকে ফাঁকি দিয়ে পালাল শীর্ষ সন্ত্রাসী

আদালত থেকে কারাগারে নেওয়ার পথে পুলিশকে ফাঁকি দিয়ে পালাল শীর্ষ সন্ত্রাসী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম