Logo
Logo
×
   

Advertisement

সারাদেশ

ড্রেন খননের সময় ৩৩৪ রাউন্ড গুলি উদ্ধার

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ৩০ আগস্ট ২০২৬, ০৪:০৪ পিএম

ড্রেন খননের সময় ৩৩৪ রাউন্ড গুলি উদ্ধার

রোববার সকালে শ্রমিকরা ড্রেন খননের কাজ করছিলেন। এ সময় তারা মাটির ভেতর গুলিগুলো দেখতে পান।

Advertisement

বগুড়া শহরের সাতমাথায় জিলা স্কুলের প্রাচীরসংলগ্ন ড্রেন সংস্কারের খননকাজের সময় ৩৩৪ রাউন্ড থ্রি-নট-থ্রি রাইফেলের গুলি পাওয়া গেছে।

রোববার (৩০ আগস্ট) বেলা ১১টার দিকে সদর থানা পুলিশ গুলিগুলো উদ্ধার করে।

সদর থানার ওসি ইব্রাহীম আলী জানান, দীর্ঘদিন ধরে ড্রেনে পড়ে থাকায় গুলিগুলো অকেজো হয়ে গেছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার সকালে শ্রমিকরা বগুড়া সিটি করপোরেশনের মাস্টার ড্রেন নির্মাণের জন্য খননকাজ করছিলেন। এ সময় এক শ্রমিক খনন করা ড্রেনের দেয়ালের দক্ষিণ পাশে মাটির ভেতর ধাতব বস্তু দেখতে পান। খবর পেয়ে সদর থানা থেকে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে এসে থ্রি-নট-থ্রি রাইফেলের অকেজো গুলিগুলো উদ্ধার করেন।

এ বিষয়ে বগুড়া সদর থানার ওসি ইব্রাহীম আলী জানান, রোববার সকালে শ্রমিকরা ড্রেন খননের কাজ করছিলেন। এ সময় তারা মাটির ভেতর গুলিগুলো দেখতে পান। গণনা করে মোট ৩৩৪ রাউন্ড গুলি পাওয়া গেছে।

তিনি আরও বলেন, গুলিগুলো মহান মুক্তিযুদ্ধের সময়ের নয়। আবার ২০২৪ সালের জুলাইয়ে গণঅভ্যুত্থানের সময় সদর থানায় লুট হওয়া গুলিও নয়। পরীক্ষা-নিরীক্ষা করলে গুলিগুলো কোন সময়ে সেখানে রাখা হয়েছিল, তা নিশ্চিত হওয়া যাবে।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম