Logo
Logo
×
   

Advertisement

সারাদেশ

আনোয়ারায় যুবলীগের ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে আটক ৩০

Advertisement

Icon

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ৩০ আগস্ট ২০২৬, ০৩:৫৫ পিএম

আনোয়ারায় যুবলীগের ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে আটক ৩০

চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী যুবলীগের ব্যানারে কয়েকজন মিছিল বের করার প্রস্তুতি নিলে সেখানে অভিযান চালায় চট্টগ্রাম জেলা ডিবি পুলিশ।

Advertisement

চট্টগ্রামের আনোয়ারায় দক্ষিণ জেলা আওয়ামী যুবলীগের ব্যানারে ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে ৩০ জনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় মিছিলের ব্যানারসহ তাদের ব্যবহৃত দুটি মাইক্রোবাস জব্দ করা হয়েছে।

রোববার (৩০ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে আনোয়ারা-বাঁশখালী প্রধান সড়কের আনোয়ারা উপজেলার ৫ নম্বর বরুমচড়া ইউনিয়নের রাস্তার মাথা এলাকায় এ অভিযান চালানো হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী যুবলীগের ব্যানারে কয়েকজন মিছিল বের করার প্রস্তুতি নিলে সেখানে অভিযান চালায় চট্টগ্রাম জেলা ডিবি পুলিশ। 

এ সময় মিছিল থেকে ৩০ জনকে আটক করা হয়। পরে তাদের আনোয়ারা থানায় হস্তান্তর করা হয়। একই সঙ্গে দুটি মাইক্রোবাস জব্দ করা হয়। আটক ব্যক্তিরা সবাই বাঁশখালী উপজেলার বাসিন্দা।

আনোয়ারা থানার ওসি মো. জুনায়েত চৌধুরী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সকালে আনোয়ারা-বাঁশখালী সড়কে যুবলীগের মিছিলের প্রস্তুতি নেওয়ার সময় দুটি মাইক্রোবাসসহ ৩০ জনকে আটক করা হয়। তাদের অধিকাংশের বয়স ১২ থেকে ১৪ বছরের মধ্যে। যাচাই-বাছাই করে তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম