Logo
Logo
×

Advertisement

সারাদেশ

গঠিত হচ্ছে মেডিকেল বোর্ড

খুলনার অসহায় জান্নাতুলের পাশে ডা. জুবাইদা রহমান

Advertisement

Icon

নূর ইসলাম রকি, খুলনা

প্রকাশ: ৩০ আগস্ট ২০২৬, ০৬:৫৩ পিএম

খুলনার অসহায় জান্নাতুলের পাশে ডা. জুবাইদা রহমান

চিকিৎসাধীন জান্নাতুলকে দেখতে যান খুলনা জেলা বিএনপির সদস্য সচিব ও জেলা পরিষদ প্রশাসক এসএম মনিরুল হাসান বাপ্পী

Advertisement

অর্থাভাবে চিকিৎসা থমকে যাওয়া খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন সপ্তম শ্রেণির ছাত্রী জান্নাতুল ফেরদৌসের পাশে দাঁড়িয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী এবং  জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান। তার চিকিৎসায় গঠিত হচ্ছে মেডিকেল বোর্ড।

সামাজিক যোগাযোগমাধ্যমে শিশুটির পরিবারের আকুতির একটি ভিডিও দেখে ডা. জুবাইদা রহমান অনতিবিলম্বে চিকিৎসার সার্বিক খোঁজ নেওয়ার নির্দেশনা দেন।

নির্দেশনা বাস্তবায়নে রোববার (৩০ আগস্ট) দুপুরে খুমেক হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে চিকিৎসাধীন জান্নাতুলকে দেখতে যান খুলনা জেলা বিএনপির সদস্য সচিব ও জেলা পরিষদ প্রশাসক এসএম মনিরুল হাসান বাপ্পী। তিনি শয্যাপাশে কিছু সময় কাটান, চিকিৎসকদের সঙ্গে কথা বলেন এবং জেডআরএফ সদস্য ডা. এমআর হাসানের সঙ্গে পরিবারটির ভিডিও কলে কথোপকথনের ব্যবস্থা করেন।

জান্নাতুলের মা আজমিরা বেগম যুগান্তরকে জানান, তাদের বাড়ি কয়রা উপজেলায়। অভাব-অনটনের সংসার, তার ওপর স্বামীর সঙ্গে বিচ্ছেদ ঘটেছে। ৮ বছরের একটি ছোট ছেলেসহ দুই সন্তান নিয়ে চরম সংকটে আছেন তিনি। জান্নাতুল দৌলতপুরের দেয়ানা মহিলা দাখিল মাদ্রাসায় ষষ্ঠ শ্রেণি পর্যন্ত পড়ে কয়রার একটি হেফজখানায় ভর্তি হয়েছিল। তবে শারীরিক অবস্থার অবনতি ঘটায় পড়াশোনা বন্ধ হয়ে যায়। মাত্র দুই মাস বয়সে নিউমোনিয়ায় আক্রান্ত হওয়ার পর থেকেই তার দুটি পা নিস্তেজ হতে শুরু করে। এর মধ্যে তার নার্ভের জটিলতা ও বেড সোর (শয্যাক্ষত) দেখা দিয়েছে।

তিনি আরও বলেন, টাকার অভাবে চিকিৎসা চালানো অসম্ভব হয়ে পড়েছিল। দুই দিন আগে এক ভদ্রলোক ভিডিও পোস্ট করলে তা ভাইরাল হয়। খবর পেয়ে তারা দেখতে আসেন এবং সুস্থ করে তোলার সব আশ্বাস দিয়েছেন।

সার্বিক ব্যবস্থাপনার বিষয়ে জেডআরএফ সদস্য ডা. এমআর হাসান যুগান্তরকে বলেন, ভিডিওটি নজরে আসার পরই ডা. জুবাইদা রহমান সহায়তার উদ্যোগ নেন। তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংযুক্ত জেডআরএফের প্রোগ্রাম পরিচালক অধ্যাপক ডা. শাহ মুহাম্মদ আমান উল্লাহকে তদারকির নির্দেশ দেন। সেই অনুযায়ী হাসপাতালে যোগাযোগ শুরু করা হয়েছে এবং সোমবারই জান্নাতুলের সুচিকিৎসায় একটি বিশেষ মেডিকেল বোর্ড গঠন করা হবে।

খুলনা জেলা পরিষদ প্রশাসক এসএম মনিরুল হাসান বাপ্পী যুগান্তরকে বলেন, বিষয়টি নিয়ে শনিবার রাতে আমাকে ফোন করা হয়। এটি জানার পরপরই সরেজমিন চিকিৎসকদের সঙ্গে কথা বলেছি। জান্নাতুলের দ্রুত আরোগ্যের জন্য মেডিকেল বোর্ড গঠনসহ সব ধরনের প্রশাসনিক ও আর্থিক সহযোগিতা আমাদের পক্ষ থেকে থাকবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

নীরব রোগ অস্টিওপোরোসিস, ৬৪ জেলায় স্ক্রিনিং চালাতে বললেন ডা. জুবাইদা

নীরব রোগ অস্টিওপোরোসিস, ৬৪ জেলায় স্ক্রিনিং চালাতে বললেন ডা. জুবাইদা

৩৯ হাজার আখচাষিকে প্রণোদনা দিলেন প্রধানমন্ত্রী

৩৯ হাজার আখচাষিকে প্রণোদনা দিলেন প্রধানমন্ত্রী

রাষ্ট্রে সব ধর্মের মানুষের জন্য সমান অধিকার: প্রধানমন্ত্রী

রাষ্ট্রে সব ধর্মের মানুষের জন্য সমান অধিকার: প্রধানমন্ত্রী

বাস থামিয়ে শিক্ষার্থীদের সঙ্গে কথা বললেন প্রধানমন্ত্রী, তুললেন সেলফি

বাস থামিয়ে শিক্ষার্থীদের সঙ্গে কথা বললেন প্রধানমন্ত্রী, তুললেন সেলফি

প্রধানমন্ত্রীর ​জাপান সফরে ৮ চুক্তির লক্ষ্য, চারটি চূড়ান্ত: পররাষ্ট্র সচিব

প্রধানমন্ত্রীর ​জাপান সফরে ৮ চুক্তির লক্ষ্য, চারটি চূড়ান্ত: পররাষ্ট্র সচিব

রাজশাহীতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

রাজশাহীতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আরও পড়ুন

শিকড়ের টানে কমলনগরে ইসমাইল জবিউল্লাহ, ঐক্যবদ্ধ রাজনীতির আহ্বান

শিকড়ের টানে কমলনগরে ইসমাইল জবিউল্লাহ, ঐক্যবদ্ধ রাজনীতির আহ্বান

ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ দুইজন গ্রেফতার

ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ দুইজন গ্রেফতার

সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: শ্রমমন্ত্রী

সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: শ্রমমন্ত্রী

সাংবাদিকদের একহাত নিলেন এনায়েতুল্লাহ আব্বাসী

সাংবাদিকদের একহাত নিলেন এনায়েতুল্লাহ আব্বাসী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম