Logo
Logo
×

Advertisement

সারাদেশ

কুমিল্লায় নারীসহ ওলামা দলের নেতার ভিডিও ভাইরাল

Icon

কুমিল্লা ব্যুরো

প্রকাশ: ৩১ আগস্ট ২০২৬, ১১:১১ পিএম

কুমিল্লায় নারীসহ ওলামা দলের নেতার ভিডিও ভাইরাল

Advertisement

কুমিল্লায় নারীসহ ওলামা দলের এক নেতাকে আটক করেছে এলাকাবাসী। রোববার রাতে নগরীর ঢুলিপাড়া এলাকায় ভাড়া বাসা থেকে তাকে আটক করা হয়। তার নাম জাকির হোসেন। তিনি কুমিল্লা দক্ষিণ জেলা ওলামা দলের সাবেক সাধারণ সম্পাদক।

সোমবার এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। পরে ওলামা দল নেতাকে ছেড়ে দিলে তিনি গা ঢাকা দেন।

স্থানীয়রা জানান, রোববার জাকির হোসেনের বাসার লোকজন বেড়াতে যায়। এ সুযোগে রাত ১০টার দিকে তিনি এক নারীকে নিয়ে বাসায় প্রবেশ করেন। এ সময় আশপাশের লোকজন এসে বাসা ঘেরাও করে তাকে হাতেনাতে ধরে ফেলে।

ভিডিওতে দেখা যায়, প্রতিবেশীরা জাকির হোসেনকে নারী নিয়ে কেন এত রাতে বাসায় এসেছেন জিজ্ঞাসাবাদ করলে তাকে বলতে শোনা যায়, ব্যক্তিগত কাজে ওই নারী তার কাছে এসেছেন। এ সময় আশপাশের লোকজন নানা কট‚ক্তি করতে থাকে।

তবে অভিযোগ অস্বীকার করে জাকির হোসেন বলেন, ওই নারী একটা কাজে আমার কাছে এসেছিল। আশপাশের লোকজন বিষয়টি নিয়ে ষড়যন্ত্র করছে। আপনারা ভাইরাল ভিডিওটি ভালো করে দেখেন।

Advertisement

Advertisement

আরও পড়ুন

নারীকে মারধরের অভিযোগে সাবেক যুবদল নেতা গ্রেফতার

নারীকে মারধরের অভিযোগে সাবেক যুবদল নেতা গ্রেফতার

গাজীপুরে এনসিপির আয়োজিত গায়েবানা জানাজায় ধাওয়া

গাজীপুরে এনসিপির আয়োজিত গায়েবানা জানাজায় ধাওয়া

শিক্ষার্থীদের সঙ্গে মেঝেতে বসে পাঠদানে মেতে উঠলেন গণশিক্ষা প্রতিমন্ত্রী

শিক্ষার্থীদের সঙ্গে মেঝেতে বসে পাঠদানে মেতে উঠলেন গণশিক্ষা প্রতিমন্ত্রী

শ্রমিক আন্দোলনের ছবি তুললেই হামলা, কারণ কী?

শ্রমিক আন্দোলনের ছবি তুললেই হামলা, কারণ কী?

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম