উলটো পথে বাইক চালিয়ে প্রাণ গেল শিক্ষার্থীর
Advertisement
ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ৩১ আগস্ট ২০২৬, ১১:১৩ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
ভৈরবে সড়ক সেতুতে ঘুরতে গিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারাল দশম শ্রেণির শিক্ষার্থী ফাহিম (১৭)। রোববার রাতে ঢাকা-সিলেট মহাসড়কের ভৈরবের সড়ক সেতুতে এই দুর্ঘটনা ঘটে। তিনি শহরের জগনাথপুর এলাকার স্বপন মিয়ার ছেলে।
ঘটনার পর তার লাশ উদ্ধার করে সোমবার দুপুরে দাফন করা হয়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, রোববার রাতে ফাহিম সড়ক সেতুতে উলটোপথে মোটরসাইকেল চালাচ্ছিল। এ সময় একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় সে সড়কে ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পায়। পরে পথচারীরা তাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের বাবা মো. স্বপন মিয়া বলেন, আমার ছেলের মোটরসাইকেলের অনেক শখ ছিল। তার বয়স কম হওয়ায় আমি মোটরসাইকেল কিনে দিতে রাজি ছিলাম না। পরে তার মায়ের কথায় কয়েকদিন আগে মোটরসাইকেল কিনে দিলাম। এখন এই বাইক তার প্রাণ কেড়ে নিল।
