Logo
Logo
×

Advertisement

সারাদেশ

সতর্ক করেছিল ইউনিসেফ

ভ্যাকসিন না কিনেই বিদায় নেয় অন্তর্বর্তী সরকার: স্বাস্থ্যমন্ত্রী

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন, মানিকগঞ্জ

প্রকাশ: ৩১ আগস্ট ২০২৬, ১১:১৭ পিএম

ভ্যাকসিন না কিনেই বিদায় নেয় অন্তর্বর্তী সরকার: স্বাস্থ্যমন্ত্রী

মানিকগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত এক সভায় প্রধান অতিথির বক্তব্য দেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন

Advertisement

হামের প্রাদুর্ভাবের আশঙ্কায় আগেই সতর্ক করেছিল ইউনিসেফ। দ্রুত ভ্যাকসিন কেনার জন্য তৎকালীন অন্তর্বর্তী সরকারকে তিন দফা অনুরোধও করা হয়েছিল। কিন্তু সেই সতর্কবার্তায় কর্ণপাত না করে ভ্যাকসিন না কিনেই বিদায় নেয় ওই সরকার। এর আগে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারও কয়েক বছর হামের ভ্যাকসিন দেয়নি। এমন দাবি করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

সোমবার দুপুরে মানিকগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত এক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

হামের প্রাদুর্ভাব মোকাবিলায় বর্তমান সরকারের নেওয়া উদ্যোগের কথা তুলে ধরে স্বাস্থ্যমন্ত্রী বলেন, বিএনপি সরকার ক্ষমতায় আসার পরপরই দেশে হামের প্রাদুর্ভাব দেখা দেয়। স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্টক যাচাই করে দেখা যায়, দেশে হামের কোনো ভ্যাকসিন মজুত নেই। বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে বিশ্বব্যাংক, ইউনিসেফ ও গ্যাভিকে ডাকা হয়। আমরা মাত্র ২১ দিনের মধ্যে দেশে হামের ভ্যাকসিন নিয়ে আসি। এরপর দেশের অতিঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে টিকাদান কর্মসূচি শুরু করা হয়।

সভায় জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানার সভাপতিত্বে স্থানীয় সংসদ সদস্য ও খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা, মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এসএ জিন্নাহ কবীর, মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য প্রকৌশলী মঈনুল ইসলাম খান শান্ত, জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট জামিলুর রশিদ খান, পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলমসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

স্বাধীনতার পর এবার পূজায় সর্বোচ্চ অনুদান দিয়েছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

স্বাধীনতার পর এবার পূজায় সর্বোচ্চ অনুদান দিয়েছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

‘স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে’

‘স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে’

আগামী ৬ মাসে ৬০টি ডায়ালাইসিস মেশিন স্থাপনের ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আগামী ৬ মাসে ৬০টি ডায়ালাইসিস মেশিন স্থাপনের ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

চিকিৎসকদের আত্মত্যাগ দেশের জন্য গর্বের: স্বাস্থ্যমন্ত্রী

চিকিৎসকদের আত্মত্যাগ দেশের জন্য গর্বের: স্বাস্থ্যমন্ত্রী

গ্রাম-শহরে শতভাগ টিকাদান নিশ্চিত করতে হবে: স্বাস্থ্যমন্ত্রী

গ্রাম-শহরে শতভাগ টিকাদান নিশ্চিত করতে হবে: স্বাস্থ্যমন্ত্রী

জন্মনিয়ন্ত্রণের ব্যবহার কমায় দেশজুড়ে প্রচারাভিযানে নামছে সরকার

জন্মনিয়ন্ত্রণের ব্যবহার কমায় দেশজুড়ে প্রচারাভিযানে নামছে সরকার

আরও পড়ুন

নোয়াখালীর বেগমগঞ্জে ব্যবসায়ীকে গুলি

নোয়াখালীর বেগমগঞ্জে ব্যবসায়ীকে গুলি

সাংবাদিক আলিফ হত্যা মামলায় যুবক গ্রেফতার

সাংবাদিক আলিফ হত্যা মামলায় যুবক গ্রেফতার

সাতক্ষীরায় যুবককে পিটিয়ে হত্যা, মূলহোতা আমিনী গ্রেফতার

সাতক্ষীরায় যুবককে পিটিয়ে হত্যা, মূলহোতা আমিনী গ্রেফতার

জুলাই যোদ্ধা বানিয়ে থাইল্যান্ডে চিকিৎসা

জুলাই যোদ্ধা বানিয়ে থাইল্যান্ডে চিকিৎসা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম