Logo
Logo
×

Advertisement

জাতীয়

তিন ব্লক ধরা পড়েছে স্বাস্থ্যমন্ত্রীর হৃদযন্ত্রে, বসানো হবে রিং

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, ০১:২৩ পিএম

তিন ব্লক ধরা পড়েছে স্বাস্থ্যমন্ত্রীর হৃদযন্ত্রে, বসানো হবে রিং

ছবি: সংগৃহীত

Advertisement

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের হৃদযন্ত্রে তিনটি ব্লক শনাক্ত হয়েছে। রোববার (১৫ নভেম্বর) বিকালে তার হৃদযন্ত্রে স্টেন্ট (রিং) স্থাপনের প্রস্তুতি নেওয়া হয়েছে।

একটি বেসরকারি হাসপাতালের চিকিৎসক ডা. ফজলে রাব্বি গণমাধ্যমকে জানান, বুকে ব্যথার কারণে শনিবার সকালে তাকে হাসপাতালে আনা হয়। অধ্যাপক ডা. এন এ এম মোমেনুজ্জামানের নেতৃত্বে চিকিৎসকদের একটি দল তার এনজিওগ্রাম করেন।

স্বাস্থ্যমন্ত্রীর পরিবারের এক সদস্য জানান, বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর স্বাস্থ্যমন্ত্রীর এনজিওগ্রাম করা হয়। পরীক্ষায় হৃদযন্ত্রে তিনটি ব্লক ধরা পড়ে। পরবর্তী চিকিৎসার অংশ হিসেবে তার এনজিওপ্লাস্টি করা হবে এবং স্টেন্ট বসানোর প্রস্তুতি চলছে।

এ সময় পরিবারের পক্ষ থেকে স্বাস্থ্যমন্ত্রীর দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।

পারিবারিক সূত্রে আরও জানা যায়, দেশের চিকিৎসাব্যবস্থার প্রতি মানুষের আস্থা বাড়াতে স্বাস্থ্যমন্ত্রী নিজেই দেশের হাসপাতালে চিকিৎসা নেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। তার চিকিৎসার দায়িত্বে রয়েছেন হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. এন এ এম মোমেনুজ্জামান।

এর আগে গত শনিবার সকালে বুকে ব্যথা অনুভব করলে স্বাস্থ্যমন্ত্রীকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। পরে বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি দল তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে এনজিওগ্রাম সম্পন্ন করেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

হাসপাতালে ভর্তি স্বাস্থ্যমন্ত্রী

হাসপাতালে ভর্তি স্বাস্থ্যমন্ত্রী

শিশুদের জীবন রক্ষায় স্বাস্থ্য খাতে বিনিয়োগ বাড়াবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

শিশুদের জীবন রক্ষায় স্বাস্থ্য খাতে বিনিয়োগ বাড়াবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

২০৩০ সালের মধ্যে সার্বজনীন স্বাস্থ্য সুরক্ষা অর্জনে প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ: স্বাস্থ্যমন্ত্রী

২০৩০ সালের মধ্যে সার্বজনীন স্বাস্থ্য সুরক্ষা অর্জনে প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ: স্বাস্থ্যমন্ত্রী

জাতীয় অর্থোপেডিক হাসপাতালকে ৫০ কোটি টাকা দিচ্ছে সরকার

জাতীয় অর্থোপেডিক হাসপাতালকে ৫০ কোটি টাকা দিচ্ছে সরকার

চক্ষুস্বাস্থ্য সুরক্ষায় শুধু চিকিৎসা নয়, প্রয়োজন সমন্বিত সচেতনতা: স্বাস্থ্যমন্ত্রী

চক্ষুস্বাস্থ্য সুরক্ষায় শুধু চিকিৎসা নয়, প্রয়োজন সমন্বিত সচেতনতা: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য খাতকে ধ্বংসের দ্বারপ্রান্ত থেকে ট্র্যাকে আনা হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য খাতকে ধ্বংসের দ্বারপ্রান্ত থেকে ট্র্যাকে আনা হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

আরও পড়ুন

তিন ব্লক ধরা পড়েছে স্বাস্থ্যমন্ত্রীর হৃদযন্ত্রে, বসানো হবে রিং

তিন ব্লক ধরা পড়েছে স্বাস্থ্যমন্ত্রীর হৃদযন্ত্রে, বসানো হবে রিং

ঘূর্ণিঝড় সৃষ্টির আভাস, ৪ সমুদ্রবন্দরে সতর্ক সংকেত

ঘূর্ণিঝড় সৃষ্টির আভাস, ৪ সমুদ্রবন্দরে সতর্ক সংকেত

জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় ইইউ’র সহযোগিতা বাড়ানোর আহ্বান পরিবেশ প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় ইইউ’র সহযোগিতা বাড়ানোর আহ্বান পরিবেশ প্রতিমন্ত্রীর

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে এলো সুখবর

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে এলো সুখবর

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম