Logo
Logo
×

Advertisement

সারাদেশ

সিলেটে ট্রিপল মার্ডার

‘খুনের আগে হুমকি, আদালত প্রাঙ্গণে আহত হন সাত্তার’

Advertisement

Icon

সিলেট ব্যুরো

প্রকাশ: ৩১ আগস্ট ২০২৬, ১১:৩০ পিএম

‘খুনের আগে হুমকি, আদালত প্রাঙ্গণে আহত হন সাত্তার’

‘ট্রিপল মার্ডার’ হত্যাকাণ্ডের রহস্য উন্মোচনের দাবিতে সংবাদ সম্মেলন। ছবি: যুগান্তর

Advertisement

সিলেট নগরীর রায়নগরের নিজ বাসভবনে ব্যবসায়ী আবদুস সাত্তারসহ ‘ট্রিপল মার্ডার’ হত্যাকাণ্ডের রহস্য উন্মোচনের দাবি তুলেছে ‘ত্রিপক্ষীয় সমঝোতা কমিটি’।

সোমবার সিলেট নগরীর এক রেস্তোরাঁয় সংবাদ সম্মেলনে ট্রিপল মার্ডারের নিরপেক্ষ বিচার ও ঘটনার নেপথ্য কারণ উন্মোচনের দাবি জানায় ক্ষতিগ্রস্ত ব্যক্তি ও লিজগ্রহীতাদের সমন্বয়ে গঠিত ‘ত্রিপক্ষীয় সমঝোতা কমিটি’।

এ সময় খুনের আগের কিছু চাঞ্চল্যকর তথ্য তুলে ধরা হয়। বলা হয়, খুনের আগে হুমকির পাশাপাশি আদালত প্রাঙ্গণেই আহত করা হয়েছিল সাত্তারকে। এ ব্যাপারে থানায় লিখিত অভিযোগও করা হয়েছিল।  

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সমন্বয়ক তৌহিদুল ইসলাম। সংবাদ সম্মেলনে বক্তারা জানান, রিকাবীবাজারের কোটি টাকা মূল্যের বিতর্কিত ‘ইম্পালস টাওয়ার’ ও গির্জার অর্পিত ভূমি নিয়ে অ্যাডভোকেট সিরাজুল ইসলামের জালিয়াতি সংক্রান্ত মামলার প্রধান সাক্ষী ছিলেন নিহত আবদুস সাত্তার। তিনি দীর্ঘদিন ধরে সিরাজুল ইসলামের জাল দলিল তৈরির বিরুদ্ধে একাধিক দেওয়ানি ও ফৌজদারি মামলা চালিয়ে আসছিলেন। এ কারণে ২০২৫ সালের ২৯ জানুয়ারি তার রায়নগরের বাসায় ঢুকে হুমকি দেওয়া হয়। যার প্রেক্ষাপটে ওই বছরের ৯ ফেব্রুয়ারি কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি করা হয়েছিল। 

এছাড়া মামলা দমনে ব্যর্থ হয়ে ২০২৫ সালের ১৮ মে আদালত প্রাঙ্গণেই সিরাজুল ইসলাম সন্ত্রাসী দিয়ে আবদুস সাত্তার ও তৌহিদুল ইসলামের ওপর হামলা চালান। 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

সিলেটে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

সিলেটে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

হত্যার আশঙ্কার কথা পুলিশকে আগেই জানিয়েছিলেন সাংবাদিক লুৎফুজ্জামান

হত্যার আশঙ্কার কথা পুলিশকে আগেই জানিয়েছিলেন সাংবাদিক লুৎফুজ্জামান

সাংবাদিক লুৎফুজ্জামান হত্যা, রহস্য উন্মোচনে এসআরবির ছায়াতদন্ত

সাংবাদিক লুৎফুজ্জামান হত্যা, রহস্য উন্মোচনে এসআরবির ছায়াতদন্ত

তাজমিন হত্যা: কথিত প্রেমিক রাজুর বিরুদ্ধে ধর্ষণ মামলা

তাজমিন হত্যা: কথিত প্রেমিক রাজুর বিরুদ্ধে ধর্ষণ মামলা

‘আমাদের যারা এতিম করেছে, তাদের ফাঁসি চাই’

‘আমাদের যারা এতিম করেছে, তাদের ফাঁসি চাই’

সিলেট কিশোর গ্যাং বিরোধী অভিযানে আটক ৩০০

সিলেট কিশোর গ্যাং বিরোধী অভিযানে আটক ৩০০

আরও পড়ুন

সাতক্ষীরায় যুবককে পিটিয়ে হত্যা, মূলহোতা আমিনী গ্রেফতার

সাতক্ষীরায় যুবককে পিটিয়ে হত্যা, মূলহোতা আমিনী গ্রেফতার

জুলাই যোদ্ধা বানিয়ে থাইল্যান্ডে চিকিৎসা

জুলাই যোদ্ধা বানিয়ে থাইল্যান্ডে চিকিৎসা

কক্সবাজারে রিসোর্টে ১০ পর্যটকের মৃত্যু আগুনে শেষ আনন্দভ্রমণ

আগুনে শেষ আনন্দভ্রমণ

খোঁজ নেই নাহিদসহ পরিবারের, নেই হতাহতদের তালিকা

খোঁজ নেই নাহিদসহ পরিবারের, নেই হতাহতদের  তালিকা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম