খুলনায় জাল সনদে শিক্ষকতা
প্রাথমিকের এক শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় মামলা
Advertisement
খুলনা ব্যুরো
প্রকাশ: ৩১ আগস্ট ২০২৬, ১১:৪২ পিএম
ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
জেলার তেরখাদা উপজেলার উত্তর খুলনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. তৌহিদুল ইসলামের বিরুদ্ধে শিক্ষাগত যোগ্যতার সনদ জালিয়াতি ও প্রতারণার অভিযোগে বিভাগীয় মামলা হয়েছে। জেলা প্রাথমিক শিক্ষা অফিস তার বিরুদ্ধে বরখাস্তের প্রক্রিয়া হিসাবে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে।
জানা যায়, ২০০৪ সালের সহকারী শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তির পর তৌহিদুল নিজেকে ১৯৯৫ সালের এসএসসি, ১৯৯৮ সালের এইচএসসি এবং ২০০০ সালের বিএসসি পাশ দাবি করে নিয়োগ প্রক্রিয়ায় অংশ নেন এবং চাকরিতে যোগ দেন। পরে তদন্তে জানা যায়, ২০০০ সালের বিএসসি পাশের সনদটি ভুয়া।
একই সঙ্গে তিনি দারুল ইহসান বিশ্ববিদ্যালয় থেকে ২০০৫ সালে বিএ (অনার্স) পাশ করেছেন- এই মর্মে একটি জাল সনদও জমা দেন।
এদিকে দারুল ইহসান ট্রাস্ট নিশ্চিত করেছে, ওই সাময়িক সনদটি তাদের বিশ্ববিদ্যালয় থেকে ইস্যু করা হয়নি।
এ বিষয়ে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার শেখ অহিদুল আলম জানান, ‘অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ অনুযায়ী অসদাচরণ ও দুর্নীতির অভিযোগে কারণ দর্শানোর নোটিশ জারি হয়েছে। নির্ধারিত ১০ কার্যদিবসের মধ্যে সন্তোষজনক জবাব না পেলে আইনগত ব্যবস্থা এবং চাকরি হতে বরখাস্তের প্রক্রিয়া সম্পন্ন করা হবে।’

