Logo
Logo
×

Advertisement

সারাদেশ

জিয়াউর রহমানের রোপণ করা বীজ আজ বটবৃক্ষে রূপান্তরিত হয়েছে: খায়রুল কবির

Advertisement

Icon

নরসিংদী প্রতিনিধি

প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৪ পিএম

জিয়াউর রহমানের রোপণ করা বীজ আজ বটবৃক্ষে রূপান্তরিত হয়েছে: খায়রুল কবির

বক্তব্য রাখছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী-১ আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন। ছবি: সংগৃহীত

Advertisement

বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী-১ আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর ঢাকার রমনা পার্কের বটমূলে সবুজ চত্বরে প্রিয় নেতা উপলব্ধি করেছিলেন, বাংলাদেশে একটি দল গঠন করতে হবে। তখনই তিনি জাতীয়তাবাদী দল গঠন করেন। তিনি বীজ রোপণ করেছেন, সেখান থেকে চারা গজিয়েছে, সেখান থেকে এখন বটবৃক্ষে রূপান্তরিত হয়েছে। দক্ষিণ এশিয়ার একমাত্র সর্ববৃহৎ দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, আজকে জাতীয়তাবাদী দল বিএনপির পতাকাতলে লাখ লাখ মানুষ ঐক্যবদ্ধ হচ্ছে। বিএনপি জনগণের কল্যাণে, জনগণের মঙ্গলে, জনগণের স্বার্থে কাজ করে যাচ্ছে। তাই এ দেশের জনগণ বিএনপিকে ৫ বার ভোট দিয়ে রাষ্ট্রীয় ক্ষমতায় বসিয়েছে এবং দেশ পরিচালনার দায়িত্ব দিয়েছে। 

বিএনপি পিছনের দরজা দিয়ে ক্ষমতায় আসে নাই। এ দেশে প্রত্যক্ষ জনগণের ম্যান্ডেট নিয়ে, ভালোবাসা নিয়ে বারবার দেশ পরিচালনার দায়িত্বে আসছে। তাই কোনো চক্রান্ত-ষড়যন্ত্র করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সুনাম নষ্ট করা যাবে না। জনগণ ঐক্যবদ্ধ আছে।

এ সময় নরসিংদী জেলা বিএনপির সহ-সভাপতি রবিউল ইসলাম রবি, খবিরুল ইসলাম বাবুল, এম.এ জলিল, অ্যাডভোকেট আব্দুল বাসেত ভূঞা, হারুন-অর-রশিদ, এ.কে.এম গোলাম কবির কামাল, ফারুক উদ্দিন ভূঞা, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মহসিন হোসাইন বিদ্যুৎ, সাংগঠনিক সম্পাদক আমিনুল হক বাচ্চু, মাজহারুল হক টিটু, দপ্তর সম্পাদক মনিরুল হক জাবেদ, প্রচার সম্পাদক মো. ইলিয়াস আলী ভূঞা, ছাত্র বিষয়ক সম্পাদক সিদ্দিকুর রহমান নাহিদ, কৃষি বিষয়ক সম্পাদক সফিকুল ইসলাম আপেল, অর্থনৈতিক বিষয়ক সম্পাদক রাশেদুল ইসলাম আজাদ, ক্রীড়া বিষয়ক সম্পাদক আওলাদ হোসেন মোল্লা, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম সোহেলসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে কাউরিয়া পাড়া ঈদগাহ থেকে র‌্যালিটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নরসিংদী স্টেশনে এসে শেষ হয়।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

কনসার্ট থেকে ফেরার পথে দুর্ঘটনায় দুই বন্ধুর মৃত্যু

কনসার্ট থেকে ফেরার পথে দুর্ঘটনায় দুই বন্ধুর মৃত্যু

‎নরসিংদীতে বয়লার বিস্ফোরণে দগ্ধ ৬

‎নরসিংদীতে বয়লার বিস্ফোরণে দগ্ধ ৬

নরসিংদী সিভিল সার্জনের কার্যালয়ে চাকরি, আবেদন শেষ ৩০ অক্টোবর

নরসিংদী সিভিল সার্জনের কার্যালয়ে চাকরি, আবেদন শেষ ৩০ অক্টোবর

স্বাধীনতার পর এবার পূজায় সর্বোচ্চ অনুদান দিয়েছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

স্বাধীনতার পর এবার পূজায় সর্বোচ্চ অনুদান দিয়েছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

মেয়েকে নিয়ে রেললাইনে মা, ট্রেনে কাটা পড়ল দুজনই

মেয়েকে নিয়ে রেললাইনে মা, ট্রেনে কাটা পড়ল দুজনই

পরকীয়া নিয়ে কথা বলায় স্ত্রীকে হত্যার অভিযোগ

পরকীয়া নিয়ে কথা বলায় স্ত্রীকে হত্যার অভিযোগ

আরও পড়ুন

বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, যুবকের মৃত্যু

বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, যুবকের মৃত্যু

কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেফতার

কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেফতার

কসবায় ৯ রাউন্ড চাইনিজ গুলিসহ যুবক আটক

কসবায় ৯ রাউন্ড চাইনিজ গুলিসহ যুবক আটক

কলাগাছের সুতায় কলাবতী শাড়ি

কলাগাছের সুতায় কলাবতী শাড়ি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম