Logo
Logo
×
   

সারাদেশ

চলন্ত অবস্থায় জামালপুর এক্সপ্রেস ট্রেনের দুই বগি বিচ্ছিন্ন

Icon

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪২ পিএম

চলন্ত অবস্থায় জামালপুর এক্সপ্রেস ট্রেনের দুই বগি বিচ্ছিন্ন

ছবি: সংগৃহীত

ময়মনসিংহে চলন্ত অবস্থায় জামালপুর এক্সপ্রেস ট্রেনের বগি বিচ্ছিন্ন হওয়ার ঘটনা ঘটেছে। এতে ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল প্রায় পৌনে এক ঘণ্টা বন্ধ ছিল।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) ঢাকা থেকে ছেড়ে আসা জামালপুর এক্সপ্রেস ট্রেনটি গফরগাঁও রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে যাওয়ার পর সুতিয়াখালী এলাকায় এ ঘটনা ঘটে।

ময়মনসিংহ রেলওয়ে থানার ওসি মো. আকতার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। 

মো. আকতার হোসেন জানান, ঢাকা থেকে ছেড়ে আসা আন্তঃনগর জামালপুর এক্সপ্রেস ট্রেনটি সুতিয়াখালী এলাকায় আসতেই ট্রেনটির ইঞ্জিনের সঙ্গে 'ক' ও 'খ' দুইটি বগি বিচ্ছিন্ন হয়ে যায়। খবর পেয়ে ট্রেনচালক ট্রেনটি আবারও পেছনের দিকে নিয়ে যান। পরে ট্রেনের কর্মীরা বগি সংযুক্ত করেন। বগি সংযুক্ত করার পর ট্রেনটি ময়মনসিংহের উদ্দেশে ছেড়ে যায়।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম