কুমিল্লায় লংমার্চকে স্বাগত জানিয়ে ১১ দলীয় ঐক্যের গণমিছিল
কুমিল্লা ব্যুরো
প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৮ পিএম
কুমিল্লায় লংমার্চকে স্বাগত জানিয়ে ১১ দলীয় ঐক্যের গণমিছিল। ছবি: যুগান্তর
|
ফলো করুন |
|
|---|---|
৫ সেপ্টেম্বরের ঢাকা-চট্টগ্রাম লংমার্চকে স্বাগত জানিয়ে কুমিল্লায় গণমিছিল করেছে ১১ দলীয় ঐক্যজোট। গণমিছিলে জুলাই সনদ বাস্তবায়ন, গণভোটসহ বিভিন্ন দাবিতে নেতাকর্মীরা স্লোগান দেন।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৫টায় কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোড থেকে গণমিছিলটি শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে হোটেল নুরজাহানের সামনে পথসভা মঞ্চে শেষ হয়।
মিছিলে অংশগ্রহণ করেন- বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগরীর আমির কাজী দ্বীন মোহাম্মদ, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য আব্দুস সাত্তার, দক্ষিণ জেলা আমির মুহাম্মদ শাহজাহান, সেক্রেটারি ড. সৈয়দ সরোয়ার উদ্দিন সিদ্দিকী, উত্তর জেলা নায়েবে আমির অধ্যাপক আলমগীর সরকার, শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি মু. মজিবুর রহমান ভূঁইয়া, মহানগরী জামায়াতের সেক্রেটারি মু. মাহবুবুর রহমান, বাংলাদেশ খেলাফত মজলিস কুমিল্লা মহানগরীর সভাপতি মাওলানা সোলায়মান, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কুমিল্লা মহানগরী সভাপতি নাজমুল হাসান পঞ্চায়েত, এবি পার্টি কুমিল্লা মহানগরীর সভাপতি জিএম সামদানি, বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগরীর কর্মপরিষদ সদস্য অধ্যাপক জাকির হোসেন, অধ্যাপক রফিকুল ইসলাম, মোহাম্মদ হোসাইন, মাওলানা দেলোয়ার হোসেন সবুজসহ ১১ দলীয় ঐক্যের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
