Logo
Logo
×
   

সারাদেশ

ফুলসজ্জিত গাড়িতে ইমামের রাজকীয় বিদায়

Icon

চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি

প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫০ পিএম

ফুলসজ্জিত গাড়িতে ইমামের রাজকীয় বিদায়

ফুলসজ্জিত গাড়িতে ইমামের রাজকীয় বিদায়। ছবি: যুগান্তর

কুমিল্লার চান্দিনায় দীর্ঘ এক যুগ চাকরি শেষে ফুলসজ্জিত গাড়িতে করে মাওলানা মোসলেহ উদ্দিনকে রাজকীয় বিদায় জানিয়েছেন মুসল্লিরা।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) বাদ আসর জয়দেবপুর মসজিদে আবু বকর প্রাঙ্গণ থেকে মোটরসাইকেল, সিএনজি ও অটোরিকশা বহর নিয়ে তাকে বাড়িতে পৌঁছে দেওয়া হয়। 

এর আগে দোয়া, মোনাজাত ও আলোচনা সভা হয়।

সভায় বক্তৃতা করেন- জামিয়া আরাবিয়া ইমদাদুল উলূম গনিপুর দাওরায়ে হাদিস মাদ্রাসার মোহতামিম মুফতি দ্বীন মোহাম্মদ আশরাফ, মো. আবদুল মতিন, গোলাম সারওয়ার প্রমুখ।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম