Logo
Logo
×
   

সারাদেশ

নারায়ণগঞ্জে যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার

Icon

যুগান্তর প্রতিবেদন, নারায়ণগঞ্জ

প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৮ পিএম

নারায়ণগঞ্জে যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার

প্রতীকী ছবি

নারায়ণগঞ্জে মাদক ব্যবসা নিয়ে বিরোধের জেরে শুভ দাস নামে এক যুবককে গুলি করে হত্যা করা হয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাতে শহরের চাষাঢ়া হকার্স মার্কেট সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, রাত সোয়া একটার দিকে হকার্স মার্কেট-সংলগ্ন রাস্তার মোড়ে এক ব্যক্তিকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহরের জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। নিহতের বুকে গুলিবিদ্ধ হওয়ার চিহ্ন রয়েছে।

নিহত শুভ দাসের বাড়ি চাঁদপুর জেলার মতলব থানার মতলব বাজার এলাকায়। তিনি নারায়ণগঞ্জ শহরের গলাচিপা এলাকায় ভাড়া বাসায় থাকতেন।

অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী জানান, নিহতের বিরুদ্ধে মাদক বিক্রির অভিযোগে অন্তত ৫টি মামলা রয়েছে এবং তার শরীর থেকে ১০০ পিস ইয়াবাও পাওয়া গেছে। মাদক ব্যবসা নিয়ে বিরোধের জেরে এ হত্যাকাণ্ড হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা পুলিশের।     

তিনি আরও বলেন, ‘আমরা আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে বিশ্লেষণ করছি। কারা এ ঘটনা ঘটিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।’ এ ঘটনায় মামলার প্রক্রিয়াসহ জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে বলেও জানান তিনি।

এসআই কাজল জানান, প্রথমে নিহতের পরিচয় শনাক্ত করা না গেলেও পরে প্রযুক্তির সহায়তায় পরিচয় শনাক্ত করা হয়। নিহত শুভ দাস চাঁদপুরের মতলব দক্ষিণ থানার মতলব বাজার এলাকার হরি চন্দ্র দাসের ছেলে। তিনি বর্তমানে নারায়ণগঞ্জের গলাচিপা এলাকায় বিশার বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম