Logo
Logo
×
   

সারাদেশ

১৩ বছরের শিশুকে ধর্ষণ, দর্জি গ্রেফতার

Icon

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি

প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৫ পিএম

১৩ বছরের শিশুকে ধর্ষণ, দর্জি গ্রেফতার

ভোলার চরফ্যাশন উপজেলার দুলারহাট থানার মুন্সীরহাট এলাকায় ১৩ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে সবুজ নামের এক দর্জিকে গ্রেফতার করেছে পুলিশ।

এ ঘটনায় নির্যাতনের শিকার ওই শিশুর মা সুরমা বাদী হয়ে দুলারহাট থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন।

মামলা ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুলারহাট থানার মুন্সীরহাট বাজারের দর্জি ব্যবসায়ী সবুজ ওই শিশুকে জোরপূর্বক ধর্ষণ করেন। বিষয়টি জানাজানি হওয়ার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরবর্তীতে ভুক্তভোগী শিশুর মা বাদী হয়ে অভিযুক্ত সবুজের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন।

মামলা দায়েরের পর দুলারহাট থানা পুলিশ দ্রুত অভিযান চালিয়ে মুন্সীরহাট বাজার এলাকা থেকে অভিযুক্ত সবুজকে আটক করে। পরবর্তীতে এ মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়।

দুলারহাট থানার ওসি ইয়াছিন আলম জানান, অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ তৎপরতা চালিয়ে আসামিকে গ্রেফতার করেছে। ভুক্তভোগী শিশুকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ভোলা সদর হাসপাতালে পাঠানো হচ্ছে। অপরাধীর বিরুদ্ধে আইনানুযায়ী কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম