Logo
Logo
×

Advertisement

সারাদেশ

‘চুরির অভিযোগে’ কিশোরীর কোমরে শিকল, রাস্তায় টেনে নির্যাতন

Advertisement

Icon

সিলেট ব্যুরো

প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১০ পিএম

‘চুরির অভিযোগে’ কিশোরীর কোমরে শিকল, রাস্তায় টেনে নির্যাতন

ভিডিও ফুটেজ থেকে নেওয়া।

Advertisement

সিলেটে এক কিশোরীর কোমরে শিকল বেঁধে রাস্তায় টেনে নিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তিনজনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। সিলেট নগরের শাহপরাণ থানা-পুলিশ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজ দেখে তাদের শনাক্ত করে।

আটকরা হলেন নগরের শাহজালাল উপশহর এলাকার মো. জাকির হোসেন (৪৩), তার ভাই মো. মোজাক্কির হোসেন (৪০) এবং একই এলাকার মো. বুরহান উদ্দিন (৪৫)।

পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার রাতে উপশহরের ডি-ব্লক মসজিদ মার্কেট এলাকায় ওই কিশোরীর (১৬) বিরুদ্ধে দোকানে চুরির চেষ্টার অভিযোগ ওঠে। পরে কয়েকজন স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দা তাকে আটক করেন। একপর্যায়ে কিশোরীর কোমরে শিকল বেঁধে সড়কে টেনে নিয়ে যাওয়া হয়। এ সময় তার ওপর নির্যাতনও চালানো হয়।

রাতেই কিশোরীকে থানায় হস্তান্তর করা হয়। তবে তাকে আটককারীদের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ দেওয়া হয়নি। পরে নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ঘটনাটি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। বিষয়টি পুলিশের নজরে এলে ভিডিও ফুটেজের মাধ্যমে জড়িতদের শনাক্ত করা হয়।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম জানান, আটক তিনজনের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তাদের আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

শাহজালাল মাজারের দানবাক্সে তারেক রহমানের উদ্দেশে চিঠিতে যা লেখা

শাহজালাল মাজারের দানবাক্সে তারেক রহমানের উদ্দেশে চিঠিতে যা লেখা

শাহজালাল মাজারের দানবাক্সে মিলল ৮৮ লাখ টাকা, স্বর্ণালঙ্কার ও রহস্যময় চিঠি

শাহজালাল মাজারের দানবাক্সে মিলল ৮৮ লাখ টাকা, স্বর্ণালঙ্কার ও রহস্যময় চিঠি

সিলেটে হামে আরও ২ শিশুর মৃত্যু

সিলেটে হামে আরও ২ শিশুর মৃত্যু

সিলেটে হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ২০০

সিলেটে হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ২০০

সীমান্ত দিয়ে ভারতে পালানোর চেষ্টা, আ.লীগ নেতা গ্রেফতার

সীমান্ত দিয়ে ভারতে পালানোর চেষ্টা, আ.লীগ নেতা গ্রেফতার

সড়কে থামছে না রক্তপাত, সিলেটে ৯ মাসে ২৮৮ প্রাণহানি

সড়কে থামছে না রক্তপাত, সিলেটে ৯ মাসে ২৮৮ প্রাণহানি

আরও পড়ুন

ঝটিকা মিছিল, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ২ কর্মী আটক

ঝটিকা মিছিল, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ২ কর্মী আটক

পাট পেঁয়াজ রসুন চালসহ বিভিন্ন পণ্যের ৯ গুদাম পুড়ে ছাই

পাট পেঁয়াজ রসুন চালসহ বিভিন্ন পণ্যের ৯ গুদাম পুড়ে ছাই

চোর সন্দেহে গণপিটুনিতে নিহত ২

চোর সন্দেহে গণপিটুনিতে নিহত ২

সীমান্তে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ বিএসএফের

সীমান্তে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ বিএসএফের

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম