Logo
Logo
×
   

Advertisement

সারাদেশ

অপরাধ দমনে পুলিশ-সাংবাদিক ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় গাজীপুর পুলিশ সুপারের

Advertisement

Icon

গাজীপুর প্রতিনিধি

প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৬ পিএম

অপরাধ দমনে পুলিশ-সাংবাদিক ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় গাজীপুর পুলিশ সুপারের

সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় নবাগত পুলিশ সুপার মো. জসীম উদ্দিন। ছবি: যুগান্তর

Advertisement

গাজীপুরে অপরাধ দমনে পুলিশ-সাংবাদিক ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় জানিয়েছেন নবাগত পুলিশ সুপার মো. জসীম উদ্দিন।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ের হলরুমে গাজীপুরে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ প্রত্যাশা ব্যক্ত করেন।

মো. জসীম উদ্দিন বলেন- জেলায় সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক, কিশোর গ্যাং, গরু চুরিসহ বিভিন্ন অপরাধ দমনে পুলিশ ও সাংবাদিক একসঙ্গে কাজ করতে চাই। তাই অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের পাশাপাশি গণমাধ্যম, জনপ্রতিনিধি, সামাজিক সংগঠন ও সাধারণ জনগণের সম্মিলিত ভূমিকা প্রয়োজন রয়েছে।

পুলিশ সুপার বলেন, গাজীপুর একটি গুরুত্বপূর্ণ শিল্প ও জনবহুল জেলা। এখানে মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং অপরাধ নিয়ন্ত্রণে পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করবে। অপরাধী যেই হোক, অপরাধের ধরন ও প্রমাণের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। কোনো অপরাধকে প্রশ্রয় দেওয়া হবে না।

তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে আমরা সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই। 

গাজীপুরবাসীর উদ্দেশে পুলিশ সুপার বলেন, নিরাপদ সমাজ গঠনে জনগণের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অপরাধের তথ্য দ্রুত পুলিশকে জানানো এবং অপরাধীদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তিনি। একই সঙ্গে পুলিশের সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা পুলিশের পক্ষ থেকে সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

জেলা পুলিশের আয়োজনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় গাজীপুর সদরসহ কালিয়াকৈর, শ্রীপুর, কাপাসিয়া ও কালীগঞ্জ উপজেলার সাংবাদিকরা অংশ নেন। মতবিনিময় সভায় সাংবাদিকরা গাজীপুরের বিভিন্ন এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি তুলে ধরেন।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আশফাকুজ্জামান, অতিরিক্ত পুলিশ কমিশনার ডিএসবি মোহাম্মদ মোজাম্মেল হক রেজা, অতিরিক্ত পুলিশ কমিশনার ডিবি মো. আমিনুল ইসলামসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম