Logo
Logo
×
   

Advertisement

সারাদেশ

নিষিদ্ধ ছাত্রলীগ নেতার হামলায় ছাত্রদল নেতা হাসপাতালে

Advertisement

Icon

বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি

প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৩ পিএম

নিষিদ্ধ ছাত্রলীগ নেতার হামলায় ছাত্রদল নেতা হাসপাতালে

আহত পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল মজিদ বকুল। ফাইল ছবি

Advertisement

সিলেটের বিশ্বনাথে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার হামলায় এক ছাত্রদল নেতা আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। 

বুধবার (৯ সেপ্টেম্বর) রাতে পৌরসভার টিএনটি রোডে উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শামীম আহমদ পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল মজিদ বকুলকে হামলা করে। 

পরে দলীয় নেতাকর্মীরা থানা পুলিশকে অবগত করে গুরুতর আহত অবস্থায় তাকে সিলেট ওসমানী হাসপাতালে নিয়ে ভর্তি করেন। 

এ ঘটনায় ওইদিন রাতে ছাত্রদলের নেতাকর্মীরা থানা কম্পাউন্ড ও পৌর শহরে প্রতিবাদ মিছিল করেন। এছাড়াও বৃহস্পতিবার দুপুরে পৌর শহরে বিশাল বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। 

ঘটনার সত্যতা স্বীকার করে বিশ্বনাথ থানার ওসি গাজী মাহবুবুর রহমান বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম