Logo
Logo
×
   

Advertisement

সারাদেশ

এসএসসির ফল চ্যালেঞ্জ করে ভাগ্য খুলল রাজশাহীর ১১১ জনের

Advertisement

Icon

রাজশাহী ব্যুরো

প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৬, ১১:০০ পিএম

এসএসসির ফল চ্যালেঞ্জ করে ভাগ্য খুলল রাজশাহীর ১১১ জনের

রাজশাহী শিক্ষা বোর্ড

Advertisement

এসএসসির ফল প্রকাশের পর খাতা পুনর্নিরীক্ষণের আবেদন করে রাজশাহী শিক্ষা বোর্ডে ফেল থেকে পাশ করেছে ১১১ জন শিক্ষার্থী। পুনর্নিরীক্ষণে মোট ১ হাজার ৪০৩ জন পরীক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে। বৃহস্পতিবার পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ করেছে রাজশাহী শিক্ষা বোর্ড।

শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ইফফাত জেরিন জানান, গত ১০ আগস্ট এসএসসির ফল প্রকাশের পর ৩৯ হাজার ৭৬২ জন পরীক্ষার্থী তাদের ৯৮ হাজার ৭১০টি খাতা পুনর্নিরীক্ষণের আবেদন করেন। পুনর্নিরীক্ষণে ১ হাজার ৪০৩ জন পরীক্ষার্থীর নম্বর পরিবর্তন হয়েছে। এর মধ্যে ১১১ জন ফেল থেকে পাশ করেছে। নতুন করে জিপিএ-৫ পেয়েছে ২০২ জন। মোট ৬৩৯ জন পরীক্ষার্থীর গ্রেড পরিবর্তন হয়েছে। এছাড়া একজন পরীক্ষার্থী ফেল থেকে সরাসরি জিপিএ-৫ পেয়েছে।

রাজশাহী শিক্ষা বোর্ডে এবার এসএসসি পরীক্ষার্থী ছিল ১ লাখ ৭৮ হাজার ৯৫২ জন। গত ১০ আগস্ট প্রকাশিত ফলাফলে ১ লাখ ১২ হাজার ৮৬ জন পাশ করে। পাশের হার ছিল ৬৩ দশমিক ৬৭ শতাংশ। প্রথম প্রকাশিত ফলে জিপিএ-৫ পেয়েছিল ১৬ হাজার ১১৩ জন।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম