Logo
Logo
×

Advertisement

সারাদেশ

মাদকসহ মা ছেলে গ্রেফতার

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন, আমতলী (বরগুনা)

প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৭ পিএম

মাদকসহ মা ছেলে গ্রেফতার

ছবি: সংগৃহীত

Advertisement

বরগুনার আমতলীতে একটি বাড়িতে অভিযান চালিয়ে ৪০০ পিস ইয়াবা, ২০০ গ্রাম গাঁজা ও মাদক বিক্রির নগদ ১০ হাজার ৫৬৫ টাকা উদ্ধার করেছে আমতলী থানা পুলিশ। এ সময় এক নারী ও তার ১৬ বছর বয়সী ছেলেকে গ্রেফতার করা হয়েছে। তবে মাদক বিক্রির মুলহোতা পরিবারের প্রধান বাইজিদ হাওলাদার পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় বলে জানিয়েছে পুলিশ।

শুক্রবার দিবাগত গভীর রাতে উপজেলার  আড়পাঙ্গাশিয়া ইউনিয়নের  চরকগাছিয়া গ্রামে এ অভিযান চালানো হয়। গ্রেফতার দুজন হলেন বাইজিদ হাওলাদারের স্ত্রী শাহানুর বেগম (৩৫) ও তার ছেলে সানাউল্লাহ (১৬)।

পুলিশ সূত্রে জানা যায়, চরকগাছিয়া গ্রামের বাইজিদ হাওলাদারের বাড়িতে দীর্ঘদিন ধরে মাদক কেনাবেচা হচ্ছে, এমন তথ্যের ভিত্তিতে এসআই তানজিল আলমের নেতৃত্বে পুলিশের একটি দল বাইজিদের বাড়িতে অভিযান চালায়। এ সময় ঘর তল্লাশি করে ৪০০ পিস ইয়াবা, ২০০ গ্রাম গাঁজা ও মাদক বিক্রির নগদ ১০ হাজার ৫৬৫ টাকা উদ্ধার করা হয়।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াকুব হোসাইন বলেন, গ্রেফতার দুজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। পলাতক ব্যক্তিকে গ্রেফতারের চেষ্টা চলছে। মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় বখাটের চড়–লাথিতে দাঁত ভেঙে গেল ৫ম শ্রেণির ছাত্রীর

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় বখাটের চড়–লাথিতে দাঁত ভেঙে গেল ৫ম শ্রেণির ছাত্রীর

যুবলীগ ও ছাত্রলীগের ২ নেতাকর্মী গ্রেফতার

যুবলীগ ও ছাত্রলীগের ২ নেতাকর্মী গ্রেফতার

কবরস্থানের জমি দখল করে বিএনপি নেতার ঘর নির্মাণের অভিযোগ

কবরস্থানের জমি দখল করে বিএনপি নেতার ঘর নির্মাণের অভিযোগ

জামিন নামঞ্জুরে এজলাসেই পুলিশের ওপর হামলা!

জামিন নামঞ্জুরে এজলাসেই পুলিশের ওপর হামলা!

চাঁদাবাজি মামলায় পাথরঘাটা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব গ্রেফতার

চাঁদাবাজি মামলায় পাথরঘাটা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব গ্রেফতার

আমতলীতে দফায় দফায় সংঘর্ষ, আহত ২০

আমতলীতে দফায় দফায় সংঘর্ষ, আহত ২০

আরও পড়ুন

দর্শনা উপজেলায় নিষিদ্ধ ছাত্রলীগ সভাপতি আরিফুল গ্রেফতার

দর্শনা উপজেলায় নিষিদ্ধ ছাত্রলীগ সভাপতি আরিফুল গ্রেফতার

বিএনপি নেতাকে হত্যাচেষ্টা মামলার আসামি গ্রেফতার

বিএনপি নেতাকে হত্যাচেষ্টা মামলার আসামি গ্রেফতার

সাপকে বিশ্বাস করা যায়, কিন্তু জামায়াতকে নয়: ফজলুর রহমান

সাপকে বিশ্বাস করা যায়, কিন্তু জামায়াতকে নয়: ফজলুর রহমান

মাদ্রাসায় যাওয়ার পথে ২ কিশোরী নিখোঁজ

মাদ্রাসায় যাওয়ার পথে ২ কিশোরী নিখোঁজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম