রাজশাহীতে আ.লীগের ৩ নেতা গ্রেফতার
Advertisement
রাজশাহী ব্যুরো
প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩২ পিএম
ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
সরকারবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে রাজশাহীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের তিন নেতাকে গ্রেফতার করেছে রাজশাহী মহানগর পুলিশ।
শনিবার (১২ সেপ্টেম্বর) রাতে নগরীর বোয়ালিয়া থানা এলাকায় এ অভিযান চালানো হয়। আজ রোববার দুপুরে আরএমপির মিডিয়া উইং এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।
গ্রেফতাররা হলেন—নওগাঁ জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক সাদেকুল ইসলাম (৪০), উপ-দপ্তর সম্পাদক প্রদীপ কুমার সরকার (৬০) এবং জেলার আত্রাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা চৌধুরী ওরফে বাদল (৬৫)।
সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বৃহস্পতিবার রাতে আওয়ামী লীগের নেতাকর্মীরা নগরীর বোয়ালিয়া থানা এলাকায় অবস্থান করে সরকারকে অস্থিতিশীল করার লক্ষ্যে ঝটিকা মিছিল, লিফলেট বিতরণ, সরকারবিরোধী প্রচারণা চালাচ্ছিলেন। এ সময় খবর পেয়ে আরএমপির একটি দল অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করে।
গ্রেফতার প্রদীপ কুমার সরকারের বিরুদ্ধে নওগাঁ সদর থানায় মামলা রয়েছে। এছাড়া গোলাম মোস্তফা চৌধুরীর বিরুদ্ধে আত্রাই থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি, দণ্ডবিধি আইনে তিনটি এবং ঢাকা মহানগরের পল্টন থানায় একটি সিআর মামলা রয়েছে।
গ্রেফতারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

