Logo
Logo
×

Advertisement

সারাদেশ

বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোটভাই নিহত

Icon

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৯ পিএম

বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোটভাই নিহত

ফাইল ছবি

Advertisement

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় মাদকের টাকার জন্য মাকে মারধরের প্রতিবাদ করায় বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট ভাই গেন্দু মিয়া (৩০) নিহত হয়েছেন।

শনিবার (১২ সেপ্টেম্বর) রাতে পাকুন্দিয়া উপজেলার এগারসিন্দুর ইউনিয়নের চরদেবকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত গেন্দু মিয়া ওই গ্রামের কালাচান মিয়ার ছেলে এবং পেশায় একজন ট্রাক্টরচালক। এ ঘটনায় অভিযুক্ত বড় ভাই হৃদয় মিয়াকে তাৎক্ষণিকভাবে এলাকাবাসী আটক করে পুলিশ দিয়েছে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গেন্দু মিয়া দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। ঘটনার দিন সন্ধ্যায় তিনি মাদকের টাকার জন্য নিজের মাকেও মারধর শুরু করেন। এ সময় বড় ভাই হৃদয় মিয়া এগিয়ে এসে বাধা দিলে দুই ভাইয়ের মধ্যে বাগবিতণ্ডা ও ধস্তাধস্তি শুরু হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে বড় ভাই হৃদয় মিয়া ছুরি দিয়ে ছোট ভাই গেন্দু মিয়ার বুকে আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন।

ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত গেন্দু মিয়াকে উদ্ধার করে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে পাকুন্দিয়া ওসি এসএম আরিফুর রহমান জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত বড়ভাই হৃদয় মিয়াকে আটক করেছে। নিহত গেন্দু মিয়া মাদকাসক্ত ছিলেন বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

দোকানে দুইজনের বাগবিতণ্ডা, দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত শতাধিক

দোকানে দুইজনের বাগবিতণ্ডা, দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত শতাধিক

স্কুটারচালককে সাহায্য করতে গিয়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নিহত ৭

স্কুটারচালককে সাহায্য করতে গিয়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নিহত ৭

দিল্লিতে ফের ভবন ধস, নিহত ২

দিল্লিতে ফের ভবন ধস, নিহত ২

রাজধানীতে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাইয়ের মৃত্যু

রাজধানীতে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাইয়ের মৃত্যু

পঞ্চমবারের মতো সিনেটর হলেন কিশোরগঞ্জের মুজাহিদ

পঞ্চমবারের মতো সিনেটর হলেন কিশোরগঞ্জের মুজাহিদ

ইয়েমেনে সৌদির ব্যাপক হামলা, নিহত ২০

ইয়েমেনে সৌদির ব্যাপক হামলা, নিহত ২০

আরও পড়ুন

দুর্গাপুরে ভারতীয় ১৭টি ষাঁড়-বাছুরসহ পাঁচজন গ্রেফতার

দুর্গাপুরে ভারতীয় ১৭টি ষাঁড়-বাছুরসহ পাঁচজন গ্রেফতার

টেকনাফের পাহাড়ে মানব পাচারকারীদের বন্দিশালা

টেকনাফের পাহাড়ে মানব পাচারকারীদের বন্দিশালা

হিমালয় থেকে উড়ে রাজারহাটে বিরল প্রজাতির শকুন

বিরল প্রজাতির শকুন

মায়ের সঙ্গে শেষ কথা অভিযানে যাব দোয়া কইরো মা

অভিযানে যাব দোয়া কইরো মা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম