Logo
Logo
×

Advertisement

সারাদেশ

চলন্ত ফেরি থেকে নদীতে পড়ে মাঝি নিখোঁজ

Icon

ভাণ্ডারিয়া ও পিরোজপুর প্রতিনিধি

প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৪ এএম

চলন্ত ফেরি থেকে নদীতে পড়ে মাঝি নিখোঁজ

সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত নিখোঁজ বাবুল মাঝির কোনো সন্ধান পাওয়া যায়নি। তাকে উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

Advertisement

পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলার চরখালী ফেরিঘাট এলাকায় কচা নদীতে চলন্ত ফেরি থেকে পড়ে বাবুল মাঝি (৩৫) নামে এক ট্রলার মাঝি নিখোঁজ হয়েছেন।

রোববার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যা পৌনে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিখোঁজ বাবুল মাঝি বাগেরহাট জেলার রামপাল উপজেলার মল্লিকেরবেড় গ্রামের মো. হারুন মোল্লার ছেলে। তিনি পেশায় বঙ্গোপসাগরগামী একটি ফিশিং ট্রলারের মাঝি।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, টগরার পাড় থেকে ছেড়ে আসা ফেরিটি চরখালী ঘাটে পৌঁছানোর আনুমানিক ৫০ থেকে ১০০ ফুট আগে বাবুল মাঝি নদীতে পড়ে যান। এ সময় তিনি ফেরির সামনের দিকে রেলিংয়ের ওপর বসে ছিলেন। হঠাৎ করে অসাবধানতাবশত নদীতে পড়ে যাওয়ার পর মুহূর্তের মধ্যেই কচা নদীর তীব্র স্রোতে ভেসে গিয়ে নিখোঁজ হন তিনি।

ঘটনার খবর পেয়ে ভাণ্ডারিয়া থানা পুলিশ ও ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের একটি দল ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় স্বেচ্ছাসেবকদের সহযোগিতায় উদ্ধার অভিযান শুরু করে। তবে নদীতে প্রবল স্রোত থাকায় উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে।

ভাণ্ডারিয়া ফায়ার স্টেশনের অফিসার আব্দুস সোবহান জানান, খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করেছে। নদীতে প্রবল স্রোতের কারণে প্রাথমিকভাবে উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে। সোমবার বরিশাল থেকে ডুবুরি দল এসে পুরোদমে উদ্ধার অভিযান পরিচালনা করবে।

ভাণ্ডারিয়া থানার ওসি দেওয়ান জগলুল হাসান জানান, খবর পেয়ে পুলিশ সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি পরিদর্শন করেছেন।

তিনি আরও জানান, সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত নিখোঁজ বাবুল মাঝির কোনো সন্ধান পাওয়া যায়নি। তাকে উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

৩৫ বছর পর পিরোজপুর জেলায় জামায়াতের নতুন আমির

৩৫ বছর পর পিরোজপুর জেলায় জামায়াতের নতুন আমির

গাজীপুরে এসআই-বিএনপি নেতা নিহত, ঘাতক ট্রাকচালক গ্রেফতার পিরোজপুরে

গাজীপুরে এসআই-বিএনপি নেতা নিহত, ঘাতক ট্রাকচালক গ্রেফতার পিরোজপুরে

সাঈদীর মামলার বাদী মানিক পশারী মুক্তিযোদ্ধা কিনা, যা জানা গেল

সাঈদীর মামলার বাদী মানিক পশারী মুক্তিযোদ্ধা কিনা, যা জানা গেল

মানিক পশারীর কবর খোঁড়া ও দাফন ঘিরে আসলে কী ঘটেছিল? বেরিয়ে এলো আসল সত্য

মানিক পশারীর কবর খোঁড়া ও দাফন ঘিরে আসলে কী ঘটেছিল? বেরিয়ে এলো আসল সত্য

মানিক পশারীর বিরুদ্ধে এবার মুখ খুললেন পিরোজপুরের দুই বীর মুক্তিযোদ্ধা, দিলেন চাঞ্চল্যকর তথ্য

মানিক পশারীর বিরুদ্ধে এবার মুখ খুললেন পিরোজপুরের দুই বীর মুক্তিযোদ্ধা, দিলেন চাঞ্চল্যকর তথ্য

পলাতক অবস্থায় মৃত্যু, সাঈদীর মামলার বাদীর দাফন নিয়ে যা জানা গেল

পলাতক অবস্থায় মৃত্যু, সাঈদীর মামলার বাদীর দাফন নিয়ে যা জানা গেল

আরও পড়ুন

প্রবাসী স্বামীর টাকায় পড়াশোনা-চাকরি, পরে সহকর্মীর সঙ্গে প্রেম, অতঃপর...

প্রবাসী স্বামীর টাকায় পড়াশোনা-চাকরি, পরে সহকর্মীর সঙ্গে প্রেম, অতঃপর...

নির্বাচন অফিসে ঢুকে ঘুসের ৩ লাখ টাকা ফেরত চাইলেন গণঅধিকার পরিষদের নেতা

নির্বাচন অফিসে ঢুকে ঘুসের ৩ লাখ টাকা ফেরত চাইলেন গণঅধিকার পরিষদের নেতা

কুমিল্লা ইবনে সিনায় রোগীদের চরম ভোগান্তি

কুমিল্লা ইবনে সিনায় রোগীদের চরম ভোগান্তি

সরকার কেন সৌরবিদ্যুতে ঝুঁকছে, জানালেন মন্ত্রী

সরকার কেন সৌরবিদ্যুতে ঝুঁকছে, জানালেন মন্ত্রী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম