Logo
Logo
×

Advertisement

সারাদেশ

সিলেটে ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

Advertisement

Icon

সিলেট ব্যুরো

প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৩ পিএম

সিলেটে ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

Advertisement

সিলেটে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৪ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর সিলেট বিভাগে হাম ও হামের উপসর্গে মৃত শিশুর সংখ্যা দাঁড়িয়েছে ১৬৪ জনে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় থেকে পাঠানো প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ও শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, মারা যাওয়া চার শিশুর মধ্যে দুজনের বাড়ি সিলেটের কানাইঘাট ও জকিগঞ্জ, একজন সুনামগঞ্জের এবং একজনের বাড়ি হবিগঞ্জে। তাদের মধ্যে তিনজন সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এবং একজন শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

তারা সবাই অপুষ্টিসহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন বলে জানান চিকিৎসকরা।

স্বাস্থ্য বিভাগের প্রতিবেদনে আরও বলা হয়েছে, চলতি বছর সিলেট বিভাগে হাম ও হামের উপসর্গে এ পর্যন্ত ১৬৪ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে পরীক্ষায় নিশ্চিতভাবে হাম শনাক্ত হওয়ার পর ১০ জন এবং হামের উপসর্গ নিয়ে ১৫৪ জনের মৃত্যু হয়েছে।

এদিকে, গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হাম ও হামের উপসর্গ নিয়ে নতুন করে ১৪৬ জন রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৪৯৫ জন।

তবে গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় নতুন করে কারও শরীরে হাম শনাক্ত হয়নি বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

কিছু একটা নিয়ে আতঙ্কিত ছিলেন তাহসিফ, জানালেন বাবা

কিছু একটা নিয়ে আতঙ্কিত ছিলেন তাহসিফ, জানালেন বাবা

কে এই তাহসিফ সাউরি, তাকে নিয়ে কেন এত আলোচনা?

কে এই তাহসিফ সাউরি, তাকে নিয়ে কেন এত আলোচনা?

হাম উপসর্গে আরও ৭ প্রাণহানি

হাম উপসর্গে আরও ৭ প্রাণহানি

বন্যহাতির আক্রমণে কৃষকের মৃত্যু

বন্যহাতির আক্রমণে কৃষকের মৃত্যু

লগি-বৈঠার তাণ্ডবের বিচার দাবিতে সিলেটে জামায়াতের মিছিল

লগি-বৈঠার তাণ্ডবের বিচার দাবিতে সিলেটে জামায়াতের মিছিল

এয়ার অ্যাম্বুলেন্সে থাকা নারীর মৃত্যু, তামাবিল দিয়ে লাশ হস্তান্তর

এয়ার অ্যাম্বুলেন্সে থাকা নারীর মৃত্যু, তামাবিল দিয়ে লাশ হস্তান্তর

আরও পড়ুন

শ্রীপুরে ছুরিকাঘাতের পর ট্রেনের ছাদ থেকে যুবককে ফেলে দেওয়ার অভিযোগ

শ্রীপুরে ছুরিকাঘাতের পর ট্রেনের ছাদ থেকে যুবককে ফেলে দেওয়ার অভিযোগ

সমাজসেবা অফিসে জুতা খুলে প্রবেশের নিয়ম, সমালোচনার মুখে কর্তৃপক্ষ

সমাজসেবা অফিসে জুতা খুলে প্রবেশের নিয়ম, সমালোচনার মুখে কর্তৃপক্ষ

বকেয়া টাকা চাওয়ায় রেস্টুরেন্টে তালা দেওয়ার অভিযোগ জামায়াত প্রার্থীর বিরুদ্ধে

বকেয়া টাকা চাওয়ায় রেস্টুরেন্টে তালা দেওয়ার অভিযোগ জামায়াত প্রার্থীর বিরুদ্ধে

ফিশারিতে বিষ দিয়ে ১২ লাখ টাকার মাছ মেরে ফেলার অভিযোগ

ফিশারিতে বিষ দিয়ে ১২ লাখ টাকার মাছ মেরে ফেলার অভিযোগ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম