Logo
Logo
×

Advertisement

সারাদেশ

মহেশখালীতে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

Advertisement

Icon

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫০ পিএম

মহেশখালীতে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

ফাইল ছবি

Advertisement

কক্সবাজারের মহেশখালীতে চোর সন্দেহে মো. ফয়সাল (২৬) নামে এক যুবককে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বেঁধে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। সোমবার দিবাগত রাতে আটকের পর মঙ্গলবার সকাল পর্যন্ত তাকে মারধর করা হয় বলে জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধি। পরে তার মৃত্যু হয়।

মঙ্গলবার সকালে উপজেলার বড় মহেশখালী ইউনিয়নের পূর্ব ফকিরাঘোনা এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, এক যুবককে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বেঁধে কয়েকজন কিশোর তার পিঠে ইট দিয়ে আঘাত করছে। তবে ভিডিওটি কখন ধারণ করা হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

বড় মহেশখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনায়েত উল্লাহ বাবুল বলেন, সোমবার দিবাগত রাতে ওই যুবককে চোর সন্দেহে আটক করার পর খুঁটির সঙ্গে বেঁধে পেটানো হয়। মঙ্গলবার সকালেও তাকে পেটানো হয়েছে। এতে ওই যুবক মারা গেছে।’

মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুস সোলতান বলেন, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। তিনি বলেন, এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ফয়সালকে চুরির সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে স্থানীয় কয়েকজন আটক করে মারধর করেন। একপর্যায়ে গুরুতর আহত অবস্থায় তার মৃত্যু হয় বলে অভিযোগ রয়েছে। তবে তিনি আসলে কোনো চুরির ঘটনায় জড়িত ছিলেন কি না, তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত হওয়া যায়নি।

ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

চাঁদা হিসেবে দিতে হবে অর্ধেক জমি, নয়তো টাকা!

চাঁদা হিসেবে দিতে হবে অর্ধেক জমি, নয়তো টাকা!

নাসরিনের শিক্ষক হওয়ার স্বপ্ন অধরাই থেকে গেল

কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ড নাসরিনের শিক্ষক হওয়ার স্বপ্ন অধরাই থেকে গেল

‘শুক্রবার রাতেও কথা হয়, ওদের সঙ্গে আর কথা হবে না’

কক্সবাজারে অগ্নিকাণ্ড ‘শুক্রবার রাতেও কথা হয়, ওদের সঙ্গে আর কথা হবে না’

নন্দীপাড়ার বাড়িতে কান্নার রোল

কক্সবাজারে রিসোর্টে আগুন নন্দীপাড়ার বাড়িতে কান্নার রোল

বাড়ি থেকে টাকা এনে আহত দুজনকে চিকিৎসা করান অটোচালক

টুপটুপ রিসোর্টে আগুন বাড়ি থেকে টাকা এনে আহত দুজনকে চিকিৎসা করান অটোচালক

কক্সবাজারে অগ্নিকাণ্ড: রিসোর্ট মালিককে প্রধান আসামি করে মামলা

কক্সবাজারে অগ্নিকাণ্ড: রিসোর্ট মালিককে প্রধান আসামি করে মামলা

আরও পড়ুন

রাজশাহীতে প্রধানমন্ত্রীর জনসভা কেন ঐতিহাসিক জানালেন ভূমিমন্ত্রী

রাজশাহীতে প্রধানমন্ত্রীর জনসভা কেন ঐতিহাসিক জানালেন ভূমিমন্ত্রী

টর্চ জ্বালিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ, পুলিশসহ আহত ৩০

টর্চ জ্বালিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ, পুলিশসহ আহত ৩০

‘ক্রেন’ দিয়ে চা-বিস্কুট পরিবেশন করেন নেত্রকোনার হাতেম

‘ক্রেন’ দিয়ে চা-বিস্কুট পরিবেশন করেন নেত্রকোনার হাতেম

ধর্ম যার যার রাষ্ট্র সবার: প্রধানমন্ত্রী

ধর্ম যার যার রাষ্ট্র সবার: প্রধানমন্ত্রী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম