বন্দরে যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেফতার
Advertisement
বন্দর (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৬ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
বন্দরে বিশেষ অভিযানে যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার বন্দরের ধামগড় ইউনিয়নের আমৈরবটতলা ও কলাগাছিয়া ইউনিয়নের মাধবপাশা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- বন্দরের ধামগড় ইউনিয়নের ৫নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও আমৈরবটতলা এলাকার মৃত তাজুল মাস্টারের ছেলে মো. শফিউল আলম (৪৬) এবং কলাগাছিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ড যুবলীগের সহ-সভাপতি ও বন্দরের ২নং মাধবপাশা এলাকার ইউসুফ আলী ওরফে নূরুল হকের ছেলে কবির ওরফে মোশারফ হোসেন (৫০)।
বন্দর থানার ওসি জামালউদ্দিন জানান, সন্ত্রাসবিরোধী আইনে গ্রেফতারকৃতদের মঙ্গলবার আদালতে প্রেরণ করা হয়েছে।
