বিএনপির নেতাকর্মীরা কোনো সরকারি জমি দখল করেনি: প্রতিমন্ত্রী
Advertisement
বরিশাল ব্যুরো
প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫০ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহমেদ সোহেল সুমন মঞ্জুর বলেছেন, বর্তমান সরকারের আমলে বিএনপির নেতাকর্মীরা কোনো সরকারি জমি দখল করেনি।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে বরিশাল নগরীর রূপাতলী হাউজিং এস্টেট পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী অভিযোগ করে বলেন, ফ্যাসিস্ট সরকারের সময় তাদের ক্রয় করা জমিও দখল করা হয়েছে। সন্ত্রাসী কর্মকাণ্ড, চাঁদাবাজি, জমি দখল ও দুর্নীতিতে তারা চরম পর্যায়ে ছিল।
আওয়ামী লীগ ও বিএনপির তুলনা প্রসঙ্গে তিনি বলেন, আওয়ামী লীগের সঙ্গে বিএনপির তুলনা করে লাভ নেই। তার জানামতে, বরিশালে এখন পর্যন্ত বিএনপির কোনো নেতাকর্মী সরকারি সম্পত্তি দখল করেনি।
গণপূর্ত প্রতিমন্ত্রী বলেন, বিগত সরকারের আমলে তার মন্ত্রণালয়ের বেশ কিছু জমি বাজারে পরিণত করে বিভিন্নভাবে বণ্টন করা হয়েছে। এসব সম্পত্তি আইনগতভাবে মন্ত্রণালয়ের আওতায় ফিরিয়ে আনা হবে। যেসব দখল বা বণ্টন অবৈধ, সেগুলোর বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।
এ সময় প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
