Logo
Logo
×

Advertisement

সারাদেশ

পটুয়াখালীতে ফুটবল খেলা নিয়ে সংঘর্ষে আহত ৫০

Advertisement

Icon

গলাচিপা দক্ষিণ (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫১ পিএম

পটুয়াখালীতে ফুটবল খেলা নিয়ে সংঘর্ষে আহত ৫০

পটুয়াখালীতে ফুটবল খেলা নিয়ে সংঘর্ষ। ছবি: সংগৃহীত

Advertisement

পটুয়াখালীর গলাচিপায় ফুটবল খেলাকে কেন্দ্র করে দুদলের সংঘর্ষে ৫০ জন আহত হওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় জাহাঙ্গীর হোসেন নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। 

বুধবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় গলাচিপা সদর ইউনিয়নের কালিকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ ঘটনা ঘটে।  

সংঘর্ষে মিরাজ খান (৩০) গুরুতর আহত হওয়ায় গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

এ ঘটনায় মিরাজের বাবা আবুল হোসেন খান বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। এতে গলাচিপা থানা পুলিশ আজ (বৃহস্পতিবার) দুপুরে রতনদীতালতলী ইউনিয়নের মাটিভাঙ্গা নামক এলাকা থেকে জাহাঙ্গীর হোসেনকে গ্রেফতার করে। 

থানা পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, বুধবার গলাচিপা সদর ইউনিয়নের কালিকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে কালিকাপুর একাদশ ও মাটিভাঙ্গা চ্যালেঞ্জ একাদশের মধ্যে কোয়ার্টার ফাইনাল খেলা চলছিল। কালিকাপুর একাদশ এক গোলে এগিয়ে থাকলেও খেলার ১০ মিনিট আগে দুদলের দুই খেলোয়াড়ের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ বেধে যায়। এতে কালিকাপুর একাদশের টিম লিডার মিরাজ খানকে অপর দলের টিম লিডার রাকিব তালুকদারের লোকজন ইট দিয়ে মুখমণ্ডলে আঘাত করলে মুখ থেঁতলে যায়। এর পর সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এ সময় দুপক্ষের অর্ধশতাধিক লোকজন আহত হয়।  

এ বিষয়ে ফুটবল খেলা পরিচালনাকারী কমিটির আহ্বায়ক কামাল মৃধা জানান, চাইনিজবার ফুটবল টুর্নামেন্টে ৩২টি দল অংশগ্রহণ করে। বুধবার অনাকাঙ্ক্ষিত ঘটনায় মাটিভাঙ্গা চ্যালেঞ্জ একাদশ দায়ী। তাদের কারণে অর্ধশতাধিক লোক আহত হয়েছে। এমনকি তারা খেলা কমিটির লোকদের গায়েও হাত তুলেছে।

গলাচিপা থানার ওসি মো. ইমতিয়াজ আহমেদ জানান, এ ঘটনায় মামলা হয়েছে। একজনকে গ্রেফতার করা হয়েছে। অপরাধী যেই হোক না কেন, তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ঢাকা কলেজ-আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষ

ঢাকা কলেজ-আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষ

হোটেলে পরকীয়া প্রেমিকার সঙ্গে পুলিশ কর্মকর্তাকে হাতেনাতে ধরলেন স্ত্রী, অতঃপর...

হোটেলে পরকীয়া প্রেমিকার সঙ্গে পুলিশ কর্মকর্তাকে হাতেনাতে ধরলেন স্ত্রী, অতঃপর...

পবিপ্রবির শিক্ষার্থীকে নিপীড়নের অভিযোগ, ৫ জনের বিরুদ্ধে মামলা

পবিপ্রবির শিক্ষার্থীকে নিপীড়নের অভিযোগ, ৫ জনের বিরুদ্ধে মামলা

কিশোরগঞ্জে বিএনপির দুগ্রুপের সংঘর্ষে আহত অর্ধশতাধিক

কিশোরগঞ্জে বিএনপির দুগ্রুপের সংঘর্ষে আহত অর্ধশতাধিক

হান্নান মাসউদের বক্তব্য ঘিরে হাতিয়ায় বিএনপি-এনসিপি সংঘর্ষ

হান্নান মাসউদের বক্তব্য ঘিরে হাতিয়ায় বিএনপি-এনসিপি সংঘর্ষ

গলাচিপায় ‘মব’ সৃষ্টি করে আসামি ছিনতাইয়ের অভিযোগ

গলাচিপায় ‘মব’ সৃষ্টি করে আসামি ছিনতাইয়ের অভিযোগ

আরও পড়ুন

কিশোর গ্যাং বিরোধী যৌথ অভিযানে আটক ১০০

কিশোর গ্যাং বিরোধী যৌথ অভিযানে আটক ১০০

রংপুর পাবলিক লাইব্রেরি ঐতিহ্য হারিয়ে ধুঁকছে পাঠকখরায়

ঐতিহ্য হারিয়ে ধুঁকছে পাঠকখরায়

স্কুলছাত্রীর লাশ ঘিরে মিলছে নানা তথ্য যশোরে মন্দির দখলে নিতে ইসকনের অপতৎপরতা

যশোরে মন্দির দখলে নিতে ইসকনের অপতৎপরতা

খুলনা সিটি নির্বাচন বিএনপির বাধা কোন্দল গ্রুপিং জামায়াতের টার্গেট ‘মেয়র’

বিএনপির বাধা কোন্দল গ্রুপিং জামায়াতের টার্গেট ‘মেয়র’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম