Logo
Logo
×
   

Advertisement

সারাদেশ

ডেঙ্গুতে শিশু মনিরার মৃত্যু

Advertisement

Icon

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫১ পিএম

ডেঙ্গুতে শিশু মনিরার মৃত্যু

শিশু সিরাজুম মনিরা। ফাইল ছবি

Advertisement

চট্টগ্রামে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে পাঁচ বছরের শিশু সিরাজুম মনিরা মারা গেছে। 

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সিরাজুম মনিরা সীতাকুন্ড পৌরসভার আমিরাবাদ এলাকার নুরুন্নবীর মেয়ে।

পরিবারের সদস্যরা জানান, কয়েকদিন ধরে তীব্র জ্বরসহ নানা শারীরিক সমস্যায় ভুগছিল মনিরা। একপর্যায়ে শারীরিক অবস্থার অবনতি হলে মঙ্গলবার তাকে সীতাকুন্ড পৌরসদরের একটি বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে নেওয়া হয়। সেখানে এনএস-১ পরীক্ষায় ডেঙ্গু শনাক্ত হয়। পরে চিকিৎসক শিশুটিকে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার পরামর্শ দেন। হাসপাতালে নেওয়ার পর বুধবার তার অবস্থার অবনতি হলে আইসিইউতে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকালে তার মৃত্যু হয়। 

মনিরার মামা আবদুল মাবুদ জানান, মনিরাকে মঙ্গলবার সীতাকুন্ডের একটি হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকরা মনিরার অবস্থা দেখে অক্সিজেন সাপোর্ট দিয়ে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেওয়া হয়। পরে হাসপাতালে নেওয়া হলেও শেষ পর্যন্ত শিশুটিকে বাঁচানো যায়নি। 

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম