Logo
Logo
×

Advertisement

সারাদেশ

মিছিলের প্রস্তুতির সময় নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন, নারায়ণগঞ্জ

প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩০ পিএম

মিছিলের প্রস্তুতির সময় নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক

Advertisement

নারায়ণগঞ্জে মিছিলের প্রস্তুতির সময় নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মীকে আটক করেছে পুলিশ। এর মধ্যে শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকালে ৪ জনকে ও দুপুরে ১৪ জনকে আটক করা হয়েছে। এছাড়া জেলা ছাত্রসমাজের নেতা শাহাদাত হোসেনকে আটক করা হয়েছে।

নারায়ণগঞ্জের ৩শ ফিট এলাকায় মিছিলের প্রস্তুতির সময় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ১৪ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। শুক্রবার দুপুর সোয়া ১টার দিকে মিছিল বের করার আগমুহূর্তে তাদের আটক করা হয়। 

নারায়ণগঞ্জের রূপগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. মেহেদী ইসলাম জানান, আটক ব্যক্তিদের মোবাইল ফোন পরীক্ষা করে মিছিলের প্রস্তুতির বিষয়ে নিশ্চিত হওয়ার পর তাদের আটক করা হয়। আটকরা সবাই ছাত্রলীগের পদধারী নেতা ও সদস্য। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

এদিকে বৃহস্পতিবার রাতে ৩শ ফিট এলাকায় পুলিশের চেকপোস্টে তিন বোতল হুইস্কি ও একটি সামুরাইসহ ছয়জনকে আটক করা হয়েছে। এ সময় প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় ১১টি গাড়ির মালিককে ট্রাফিক আইনে জরিমানা করা হয়।

নারায়ণগঞ্জের পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নেতৃত্বে এ চেকপোস্ট পরিচালনা করা হয়। জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিরাপদ রাখতে ৩শ ফিট এলাকায় চেকপোস্ট বসানো হয়। সেখানে মোটরসাইকেল, প্রাইভেটকার ও মাইক্রোবাসে তল্লাশি চালানোর পাশাপাশি প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করা হয়।

অভিযানে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) তারেক আল মেহেদী, অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মো. হাছিনুজ্জামান, সহকারী পুলিশ সুপার (গ সার্কেল) মো. মেহেদী ইসলাম, রূপগঞ্জ থানার ওসি সালাহউদ্দিন, ডিবির ওসি এবং জেলা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

অন্যদিকে নারায়ণগঞ্জের ফতুল্লায় জেলা ছাত্রসমাজের সভাপতি ও কেন্দ্রীয় ছাত্রসমাজের সাবেক সহ-সভাপতি শাহাদাত হোসেন রুপুকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার মধ্যরাতে ফতুল্লার ইসদাইর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

এছাড়া মাসদাইরে সরকারবিরোধী মিছিল থেকে ধাওয়া করে নিষিদ্ধ ছাত্রলীগের চার নেতাকর্মীকে আটক করা হয়েছে।

পুলিশ জানায়, শুক্রবার ভোর ৬টার দিকে মাসদাইর-অক্টো অফিসের সামনে সরকারবিরোধী মিছিলের খবর পেয়ে অভিযান চালানো হয়। এ সময় মিছিলকারীদের ধাওয়া করলে তারা ছত্রভঙ্গ হয়ে বিভিন্ন দিকে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। পরে ইসদাইর পৌর স্টেডিয়াম গলি থেকে চারজনকে আটক করা হয়।

আটকরা হলেন—পটুয়াখালীর বড়বাইশদিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. রিশাদ মিয়া, রাঙ্গাবালী উপজেলা ছাত্রলীগ নেতা মো. শিশির, মো. সাইফুল ইসলাম ও কুয়াকাটা পৌর ছাত্রলীগ নেতা মো. সিফাত।

ফতুল্লা মডেল থানার ওসি মাহাবুব আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, সরকারবিরোধী মিছিলের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মিছিলকারীদের ধাওয়া করে। এ সময় চারজনকে আটক করা হয়। একই রাতে ইসদাইর এলাকা থেকে শাহাদাত হোসেন রুপুকে গ্রেফতার করা হয়েছে।

আটক ও গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানান ওসি।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রীর লাশ উদ্ধার, পাশে চিরকুটে যা লেখা ছিল

কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রীর লাশ উদ্ধার, পাশে চিরকুটে যা লেখা ছিল

বোনকে খুঁজতে গিয়ে গণধর্ষণের শিকার শিশু, অবস্থা আশঙ্কাজনক

বোনকে খুঁজতে গিয়ে গণধর্ষণের শিকার শিশু, অবস্থা আশঙ্কাজনক

পূর্বাচলে ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই স্কুলছাত্র নিহত

পূর্বাচলে ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই স্কুলছাত্র নিহত

ভাড়া নিয়ে শ্রমিক-ঠিকাদার দ্বন্দ্ব, পাঁচ দিন ধরে বন্ধ খাদ্যশস্য পরিবহণ

ভাড়া নিয়ে শ্রমিক-ঠিকাদার দ্বন্দ্ব, পাঁচ দিন ধরে বন্ধ খাদ্যশস্য পরিবহণ

রূপগঞ্জে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ২

রূপগঞ্জে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ২

নারায়ণগঞ্জে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা

নারায়ণগঞ্জে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা

আরও পড়ুন

নিজের বাসের চাকায় পিষ্ট হয়ে মালিক নিহত

নিজের বাসের চাকায় পিষ্ট হয়ে মালিক নিহত

চি‌কিৎসার নামে নারীদের সঙ্গে অনৈ‌তিক কর্মকাণ্ড, ভিডিও ভাইরাল

চি‌কিৎসার নামে নারীদের সঙ্গে অনৈ‌তিক কর্মকাণ্ড, ভিডিও ভাইরাল

৩৬ জেলায় ১০১ প্রতিষ্ঠানকে জরিমানা

৩৬ জেলায় ১০১ প্রতিষ্ঠানকে জরিমানা

সুন্দরবনে ঝুঁকিতে প্রাণ-প্রকৃতি: পর্ব-২ শ্বাসমূলে প্লাস্টিক-বর্জ্য বাধাগ্রস্ত চারার বৃদ্ধি

শ্বাসমূলে প্লাস্টিক-বর্জ্য বাধাগ্রস্ত চারার বৃদ্ধি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম