মুরাদনগরে ইউপি সদস্যসহ গ্রেফতার ২
Advertisement
মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৭ পিএম
গ্রেফতার ইউপি সদস্য মো. ইদ্রিস ও মো. দেলোয়ার হোসেন। ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
কুমিল্লার মুরাদনগরে সন্ত্রাসবিরোধী আইনে সদর ইউনিয়নের ইউপি সদস্য মো. ইদ্রিস ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা মো. দেলোয়ার হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (২১ সেপ্টেম্বর) ভোররাতে মুরাদনগর উপজেলা সদর ইউনিয়নের দিলালপুর ও নাগেরকান্দি এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার মো. ইদ্রিস মুরাদনগর সদর ইউনিয়নের ইউপি সদস্য ও দিলালপুর গ্রামের শামসুল হকের ছেলে এবং দেলোয়ার নাগেরকান্দি গ্রামের মো. বেদন মিয়ার ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, মুরাদনগর থানা পুলিশ উপজেলা সদর ইউনিয়নের দিলালপুর ও নাগেরকান্দি এলাকায় অভিযান চালিয়ে ইউপি সদস্য মো. ইদ্রিস ও আওয়ামী লীগ নেতা মো. দেলোয়ার হোসেনকে তাদের নিজ বাড়ি থেকে গ্রেফতার করে।
ওসি মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী জানান, গ্রেফতারদেরকে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় কারাগারে পাঠানো হয়েছে।

